Posts

Showing posts with the label পত্র লিখন

ছাত্র জীবনে শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখ

Image
পত্র লিখনঃ ছাত্র জীবনে শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখ পত্র লিখন ২৬ শে এপ্রিল ২০২৩ ইং  আশুলিয়া, সাভার, ঢাকা।  প্রিয় দীপু,  আমার আন্তরিক ভালোবাসা নিও। আশা করি প্রবাস জীবনে ভালো আছ। আমিও আল্লাহর ফজলে ভালো আছি। একথা তো তোমার অজানা নয় যে, ছাত্রজীবন শিক্ষা লাভের সময়। তবে এ শিক্ষা লাভ শুধু পাঠ্যপুস্তকগত নয়। এর বাইরেও অনেক কিছু জানার আছে। কবি বলেছেন, “গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।” এজন্য ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণ খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের ধরা-বাঁধা একগুঁয়ে জীবনকে একটি নতুন মাত্রা দান করে। শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান ঘুরে দেখার সুযোগ পাই। এসব স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য ও তত্ত্ব জানতে পারি। এ ভ্রমণ আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সম্প্রসারিত করে। আমরা বাইরের জগৎ সম্পর্কে প্রায়োগিক জ্ঞান অর্জন করতে পারি। এটা আমাদের জ্ঞান- পিপাসা মেটাতে সহায়তা করে। সেই সঙ্গে ভূগোলের জ্ঞানলাভসহ দেশের ভূপ্রকৃতি, সম্পদ, মানুষ ও জীবনযাপন প্রণালির ছবি কত সহজে দেখ...

শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ

Image
শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ । অথবা, মনে কর, তোমার নাম খোকন, তুমি ঢাকার সাভারে বসবাস কর; শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একখানা পত্র লেখ। পত্র লিখন ১০. ০১. ২০২০ সাভার, ঢাকা। প্রিয় শামিম, আশা করি ভালো আছ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যখন আমি আমার একটি অভিজ্ঞতার কথা জানিয়ে চিঠি লিখতে বসেছি, ঠিক তখনই তোমার চিঠি পেলাম । আজ আমি তোমাকে আমার জীবনের একটি চমৎকার অভিজ্ঞতার কথা লিখছি। আমরা আমাদের স্কুল থেকে এ মাসের ৬ তারিখে শিক্ষাসফরে কক্সবাজার গিয়েছিলাম। ফিরে এসেছি ৯ তারিখে। প্রথম দিন সকালে সমুদ্র সৈকতে গিয়ে উঁচু উঁচু ঢেউ আর পানির গর্জন শুনে কেমন একটু ভয় ভয় লাগছিল। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই ভয়টা কমেছে। ফিরে এসে দুপুরে কেয়াং দেখতে গেলাম। গৌতমবুদ্ধের বেশ কয়েকটি মূর্তি দেখে প্রাণ জুড়িয়ে গেল। নিজের চোখে না দেখলে কারও কাছ থেকে গল্প শুনে মূর্তিগুলোর সৌন্দর্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। ব্রোঞ্জ আর কষ্টিপাথরে নির্মিত মূর্তিগুলো সত্যি অপূর্ব।  সবগুলো মূর্তি অনেকক্ষণ ধরে দেখার পরও হোটেলে ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না। খেতে বসেও কেয...

নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখ ।

Image
পত্র লিখনঃ নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখ । পত্র লিখন ২০/১২/২০২০ ইং ৩৯ পুরানা পল্টন, ঢাকা। স্নেহের সবুজ,  পত্রে আমার আদর ও দোয়া নিও। আশা করি ভালো আছ। শুনে খুশি হবে যে, আসছে ১ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের অধিকাংশ অনুষ্ঠান নিজ বিদ্যালয় মাঠে সম্পন্ন করার ইচ্ছা রাখি। আমাদের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ইত্যাদি। আমি নিজে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। তাছাড়া সংগীত সন্ধ্যায় আমরা সমবেত কণ্ঠে সূচনা সংগীত হিসেবে পরিবেশন করব "এসো হে বৈশাখ, এসো এসো”। তবে আমি কোনোপ্রকার খেলাধুলায় অংশ নেব না। আমাদের অনুষ্ঠানগুলোতে প্রধান অতিধি থাকবেন ঢাকা জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিশেষ অতিথি থাকবেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মহোদয়। প্রত্যেকটি বিভাগের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা থাকবে। নববর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের মাঠকে সাজিয়েছি নতুন সাজে। ঐদিন আমরা সবাই নতুন পোশাকে সজ্জিত হয়ে একত্রিত হব। ছোটবড় সবাই মি...

তোমার দেখা ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখ

Image
পত্র লিখনঃ তোমার দেখা ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখ।  পত্র লিখন ২০/১২/২০২০ ইং ২৭, লালবাগ রোড, ঢাকা। সুপ্রিয় আইরিন, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আমি স্কুলে ছুটির অবসরে বর্তমানে ঢাকায় বড় আপার বাসায় অবস্থান করছি। এখানে এসেই অপ্রত্যাশিতভাবে একটি ঐতিহাসিক স্থান 'লালবাগ দুর্গ' দেখার সৌভাগ্য হলো। সে সম্পর্কে তোমাকে কিছু জানানোর লোভ সংবরণ করতে পারছি না। তাই লিখছি। তিন শ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত লালবাগ দুর্গ মুঘল স্থাপত্যশিল্পের এক অনুপম নিদর্শন। বুড়িগঙ্গা নদীর তীরে পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট বিস্তৃত প্রাচীরঘেরা মূল দুর্গ। বর্তমানে দুর্গটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। আমরা যথারীতি সরকার কর্তৃক ধার্যকৃত প্রবেশ মূল্য পরিশোধ করে দুর্গের ভিতরে প্রবেশ করলাম। দুর্গের অভ্যন্তরে ঘুরে-ফিরে দেখলাম সতের শতকে নির্মিত মুঘল স্মৃতি বিজড়িত দরবার হল, পরিবিবির স্মৃতিসৌধ, হাম্মামখানা, পুকুর, মসজিদ, ফোয়ারা, নর্দমা ইত্যাদি। এছাড়া দেখলাম, বিভিন্ন আকৃতির অসংখ্য ছোট-খাটো কুঠরির ধ্বংসাবশেষ। দরবার হলটি বর...

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

Image
পত্র লিখনঃ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ। অথবা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখ। পত্র লিখন  ‍কুমিল্লা। ২৭ ভজহরি লেন, ওয়ারি, ঢাকা। প্রীতিভাজনেষু প্রবাস, ৩১. ০৩. ২০২০ প্রিয় পীযূষ, প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল তোমার পত্র আমার হাতে এসে পৌঁছেছে। আজ সকালে তোমার পত্রটি পড়লাম। আমি খুবই আনন্দিত যে, তুমি কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছ। আমি আমার অভিজ্ঞতার আলোকে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাকে জানাচ্ছি- বর্তমান যুগ যে বিজ্ঞান ও প্রযুক্তির স্বর্ণযুগ একথা বলার অপেক্ষা রাখে না। আর প্রযুক্তির এ যুগে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কম্পিউটার। সমাজ, সভ্যতা, রাষ্ট্রের প্রতিটি স্তরে আজ কম্পিউটার প্রধান আসনটি দখল করে নিয়েছে। কম্পিউটার ছাড়া বর্তমান সময়ের একটি দিনকেও কল্পনা করা যায় না। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়, অফিস-আদালত, চিকিৎসা, বিনোদন সব ক্ষেত্রেই কম্পিউটারের প্রসার একে আরও ত্বরান্বিত করেছে। ঘরে বসে নিমিষেই আজ পৃথিবীর যেকোনো রাষ্ট্রের জ্ঞান...