আন্তর্জাতিক নারী দিবস। বাংলা প্রবন্ধ ও রচনা
আন্তর্জাতিক নারী দিবস ভূমিকা : পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি কাজী নজরুল ইসলাম চোখে নারী এভাবেই ধরা পরেছে। আন্তর্জাতিক নারী দিবস এর পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী ও পুরুষের সমান অবদান অনস্বীকার্য। নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা যায় না। কিন্তু যুগ যুগ ধরে নারীরা অবহেলিত ও শোষিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজব্যবস্থায় সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে নারীরা তাদের অধিকার বিসর্জন দিয়ে আসছে। তাই নারী মুক্তির আহ্বান নিয়ে প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী নারী দিবস পালন করা হয়। নারী দিবসের ইতিহাস বা পটভূমি: আজকের নারী দিবস একদিনে গড়ে উঠে নি। দিবসটি উদযাপনের পিছনে রয়েছে এক গভীর ইতিহাস। এর ইতিহাস হল নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। সাল ১৮৫৭, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউয়র্কের রাস্তায় সুতা কারখানার নারী শ্রমিকের মিছিল। মিছিলের কারণ ছিল মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, ...