শেখ রাসেলের জীবনী
★শেখ রাসেলের জন্ম । শেখ রাসেলের জীবনী ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে (ঐতিহাসিক বঙ্গবন্ধু) ভবনে জন্মগ্রহণ করেন শিশু শেখ রাসেল।তার বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মায়ের নাম শেখ ফজিলাতুন্নেসা।রাসেলের জন্মের পর পুরো বাড়ি মেতে উঠেছিল আনন্দে। রাসেলের জন্ম শুধু পরিবারের নয় বরং সারা জাতির মধ্যে আনন্দ ভরে নিয়েছিল। সেদিন আনন্দের জুড়ে ভেসে উঠেছিল সারা বাড়ি ও সারাদেশ। জন্মের পরে শেখ রাসেল ছিলেন বেশ স্বাস্থ্যবান। দেখতে হয়েছিল অনেক সুন্দর। ★ নামকরণ ও পরিচয় শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানার জন্য অবশ্যই তার নাম ও পরিচয় জানতে হবে। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় লেখক বাট্রান্ড রাসেলের অনুসারে পরিবারের ছোট সদস্যর নাম রাখেন শেখ রাসেল।মা ফজিলাতুন্নেছা তার পুত্রের নাম রাখেন নেশা মুজিব। তবে সবাই তাকে শেখ রাসেল নামের চিনতো। রাসেল পরিবারের মধ্যে সবথেকে ছোট ছিল। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ছিল। এবং বর্তমান বাংলাদেশের শেখ হাসিনার সব থেকে ছোট ভাই ছিল। তাকে পরিবারের সবাই খুব ভালোবাসতো। শুধু ভাই বোন বা দাদা-দাদী নয় বরং শেখ রা...