সিজারের পর খাবার তালিকা সম্পর্কে পরিপূর্ণ ধারণা
সিজারের পর খাবার তালিকা । img: freepik সিজারের পর খাবার তালিকা সম্পর্কের নতুন মায়েদের অনেক জানার থাকে। তাই আজকের পোস্টে সিজারের পর খাবার তালিকা সম্পর্কে আলোচনা করা হবে। একজন নতুন অতিথি পৃথিবীতে আসার পর সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু শিশু জন্মের পর মায়ের আলাদাভাবে যত্নের প্রয়োজন রয়েছে সেটা অনেকেই ভুলে যায়। বিশেষ করে সিজারিয়ান শিশুর জন্মের পর মায়ের অতিরিক্ত যত্নের প্রয়োজন সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এটি একটি ইমার্জেন্সি বড় ধরনের অপারেশন তাই রোগের একটু অতিরিক্ত যত্নের প্রয়োজন রয়েছে। অতিরিক্ত যত্নের পাশাপাশি সুষম পুষ্টিকর খাবারের বিকল্প কিছু হতে পারে না। তাই আজকের পোস্টে সিজারের পর খাবার তালিকা সম্পর্কে আলোকপাত করা হবে।