কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

পত্র লিখনঃ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

অথবা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখ।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

পত্র লিখন

 ‍কুমিল্লা।

২৭ ভজহরি লেন, ওয়ারি, ঢাকা।

প্রীতিভাজনেষু প্রবাস,

৩১. ০৩. ২০২০

প্রিয় পীযূষ,

প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল তোমার পত্র আমার হাতে এসে পৌঁছেছে। আজ সকালে তোমার পত্রটি পড়লাম। আমি খুবই আনন্দিত যে, তুমি কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছ। আমি আমার অভিজ্ঞতার আলোকে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাকে জানাচ্ছি- বর্তমান যুগ যে বিজ্ঞান ও প্রযুক্তির স্বর্ণযুগ একথা বলার অপেক্ষা রাখে না। আর প্রযুক্তির এ যুগে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কম্পিউটার। সমাজ, সভ্যতা, রাষ্ট্রের প্রতিটি স্তরে আজ কম্পিউটার প্রধান আসনটি দখল করে নিয়েছে। কম্পিউটার ছাড়া বর্তমান সময়ের একটি দিনকেও কল্পনা করা যায় না। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়, অফিস-আদালত, চিকিৎসা, বিনোদন সব ক্ষেত্রেই কম্পিউটারের প্রসার একে আরও ত্বরান্বিত করেছে। ঘরে বসে নিমিষেই আজ পৃথিবীর যেকোনো রাষ্ট্রের জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, সংস্কৃতি শিক্ষা বিনোদনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে জ্ঞান আহরণ করতে পারছি; প্রয়োজনীয় রেফারেন্স নিতে পারছি। উন্নত চিকিৎসা ও জীবনযাত্রার মান বৃদ্ধি করতে ভূমিকা রাখছে কম্পিউটার। কর্মক্ষেত্রে আজ কম্পিউটার জানা লোকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। মোটকথা, সর্বত্রই কম্পিউটার শিক্ষায় শিক্ষিত লোকদের কর্মসংস্থান সহজ হচ্ছে। 

তাই বর্তমান শিক্ষাব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত অন্যান্য শিক্ষার সাথে কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আর নয়, সবশেষে তোমার বাড়ির সবাইকে শ্রেণিমতো শ্রদ্ধা ও স্নেহ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুক।


ইতি -

তোমারই প্রীতিমুগ্ধ

Popular posts from this blog

2 Page CV Format in Bangladesh (Doc File) – সম্পূর্ণ গাইড ও ফ্রি টিপস

বায়োডাটা লেখার নিয়ম English – সম্পূর্ণ গাইড

1 Page CV Format Word File Free Download: Professional & ATS-Friendly