মানসিক রোগের লক্ষণ
মানসিক রোগের লক্ষণ মানুষের বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে। এবং এর রোগ গুলো যেকোনো সময় যে কোন বয়সে হতে পারে। তেমনি করে মানসিক রোগ যেকোনো বয়সের মানুষের হতে পারে। অন্য সব রোগের যেমন চিকিৎসা রয়েছে তেমনি করে মানসিক রোগের ও চিকিৎসা রয়েছে। কিন্তু অন্য সকল রোগ খুব সহজেই বোঝা যায় বা লক্ষণগুলো বুঝে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। কিন্তু মানসিক সমস্যার লক্ষণগুলো সহজে বোঝা যায় না। যার ফলে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা যায় না। এর ফলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কিনা মানসিক রোগ যে এক ধরনের রোগ সে বিষয়ে অবগত নন। তাই এই সকল বিষয় মাথায় রেখে আমরা আজকে মানসিক রোগের লক্ষণ গুলো সম্পর্কে আলোচনা করব।