Posts

Showing posts with the label Google Penalty

গুগল পেনাল্টি থেকে আপনার ওয়েবসাইট বাঁচাবেন কীভাবে?

Image
  গুগল পেনাল্টি এমন একটি প্রতিবন্ধক, যা ওয়েবসাইট থেকে আয় বন্ধ হয়ে যাওয়ার মতো বিপদ সৃষ্টি করে। গুগলের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটকে না দেখানো মানে এক বিশাল সমস্যা। এতে করে ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা কমে যায়, ফলে ওয়েবসাইট থেকে আয়ও কমে যায়। গুগল পেনাল্টি কী, কীভাবে দ্রুততার সাথে পেনাল্টি চেক করা এবং গুগল পেনাল্টি থেকে মুক্তি পাওয়া যায় তা আজকের লেখায় তুলে ধরা হবে। গুগল পেনাল্টি কী? গুগলের ওয়েবমাস্টার কোয়ালিটি গাইডলাইন্স (Webmaster Quality Guidelines) অনুযায়ী কতগুলো নীতিমালা রয়েছে। কোনো ওয়েবসাইট এগুলো মেনে না চললে গুগল ব্যবস্থা গ্রহণ করে, এটিই গুগল পেনাল্টি। এতে করে সাইটের কিছু অথবা সব পেজ গুগল সার্চে দেখা যায় না। যেভাবে বুঝবেন আপনার ওয়েবসাইটটি গুগল পেনাল্টি তালিকায় গেছে গুগল সার্চ কনসোল (Google Search Console) ব্যবহার করে পেনাল্টি চেক করা যায়। কনসোল অ্যাকাউন্টে গিয়ে ‘ম্যানুয়াল অ্যাকশন্স’ পেজটি ওপেন করলেই পেনাল্টির তালিকায় থাকা পেইজগুলো দেখা যাবে। যদি কোনো গুগল পেনাল্টি না থাকে, তাহলে সবুজ টিক চিহ্ন দেখতে পাবেন। পেনাল্টি লিস্ট কতদিন কার্যকর থাকে? যে কারণে গুগল ...