দ্রব্যমুল্য বৃদ্ধি ও তার প্রতিকার । রচনা ও বাংলা প্রবন্ধ
দ্রব্যমুল্য বৃদ্ধি ও তার প্রতিকার ভূমিকাঃ বাজারে আগুন মাথায় হাত শুন্য থলে হাতে যাচ্ছে তাজ শুধু তাজ নয়, বাংলাদেশের হাজারো তাজ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারছে না। বেঁচে থাকার জন্যে মানুষের নানাবিধ দ্রব্য ও উপকরণের প্রয়োজন হয়। উপকরণের সবগুলো সে নিজে তৈরি করতে পারে না। জীবন ধারণের অধিকাংশ দ্রব্যই মূল্য পরিশোধের মাধ্যমে অর্জন করতে হয়। মূল্যস্তর ঠিক থাকলে সে দ্রব্যটি তার আয়ের টাকায় সংগ্রহ করে জীবন ধারণা নিশ্চিত করতে পারে। দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, সংসার চালানো তখন কঠিন হয়ে পড়ে। প্রতিবছরই বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দৈনন্দিন জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধির চিত্রঃ আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি কোন আলোচিত সংবাদ নয়। বরং আজকাল দৈনন্দিন জীবনের সংবাদে পরিণত হয়েছে। মানুষ তাদের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতির প্রয়োজন মিটাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের চাহিদা পূরণে মানুষের নাভিশ্বাস উঠেছে। সেই সাথে আমাদের সামাজিক, জাতী...