Posts

Showing posts from December, 2019

বেকারত্ব ঘোচাতে দিতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

Image
মানুষের খাদ্য তালিকায় আর যা কিছু থাকুক বা না থাকুক, বিশুদ্ধ খাবার পানি অবশ্যই থাকতে হবে। অন্য সব কিছু না খেয়ে বাঁচা যায়, কিন্তু পানি না খেয়ে বাঁচা যায় না। শহরাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি এখন দুর্লভ জিনিসে পরিণত হয়েছে। কারণ ওয়াসার মাধ্যমে যে পানি সরবারহ করা হয়, সেটা খাবার উপযোগী নয়। বাধ্য হয়ে এখানকার মানুষকে খুঁজতে হয় পানি বিশুদ্ধ করার বিকল্প উপায় অথবা বিশুদ্ধ পানির সন্ধান। এর মধ্যে বাসা বাড়ির জন্য পানি ফুটানো, বিশুদ্ধকরণ মেশিন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আর অফিস আদালতে বোতলজাত পানি অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ করা জারের পানি পান করতে হয়। দিনে দিনে মানুষ যেহেতু শহরমুখী হচ্ছে, তাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চাহিদাও সমান হারে বেড়েই চলেছে। এই চাহিদাকে মাথায় রেখে আপনি গড়ে তুলতে পারেন আপনার ব্যবসা। দিতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কিছু জায়গা আর হাতে ভালো পুঁজি থাকলে স্থাপন করতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। একটি প্লান্ট তৈরি করতে তিন-চার কাঠা জায়গা হলেই হবে। আর বিএসটিআইয়ের ম্যানুয়াল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ প্লান্ট তৈরি করতে পুঁজি লাগবে প্...

Top 5 Best & Unique Business Ideas Bangla | Do Business by Cooking Food

Image

Top 12 Best Small Business Ideas in 2020 | Do business without producing...

Image

মাটির গহনা তৈরি করে আয় করার ব্যবসা আইডিয়া

Image
 অধিকাংশ মেয়েরাই সেঁজেগুজে থাকতে পছন্দ করে, বিশেষ করে বাইরে বের হওয়ার সময়। সুন্দর পরিপাটি পোশাক ও মেকআপের পাশাপাশি তাদের এই সাঁঝের অন্যতম উপদান হলো অলংকার বা গহনা। পোশাকের সাথে মিল করে একেক সময় একেক ধরনের গহনা পরে থাকে তারা। ডায়মন্ড, স্বর্ণ, রুপার ছাড়াও বর্তমানে বিভিন্ন উপকরণ দিয়ে মেয়েদের গহনা তৈরি করা হচ্ছে, যেমন- ফলের বীচি, শামুক, ঝিনুক, কড়ি ইত্যাদি। সম্প্রতিকালে এর সাথে আরো একটি উপকরণ যোগ হয়েছে সেটা হলো মাটি। মাটির তৈরি রঙ-বেরঙের এ গহনাগুলো দেখতে যেমন সুন্দর দামও তুলনামূলক কম। ফলে কিশোরী-তরুণী থেকে শুরু করে সব বয়সী মহিলাদের পছন্দের তালিকায় এই গহনাটি যোগ হয়েছে। সাধারণত গহনাগুলোয় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাণ তুলে ধরে। তাই পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুনসহ বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে মাটির গহনার চাহিদা বেশি দেখা যায়। বছরজুড়েও এর চাহিদার কমতি থাকে না। দেশের গÐি পেরিয়ে এগুলো এখন দুবাই, নিউইয়র্কসহ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এই চাহিদাকে মাথায় রেখে মাটির গহনা তৈরিটাকে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারেন। নিজেকে করে তুলতে পারেন স্বাবলম্বী। প্রশিক্ষণ মাটির গহনা তৈরি প্রশিক্ষণের...

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ কাজ

Image
ব্যবসা-বাণিজ্যের ব্যাপকতার ফলে নতুন করে তার পরিচিতি পাঠকের সামনে তুলে ধরার প্রয়োজন নেই। মূলত বিনিময় প্রথাকে ব্যবসা-বাণিজ্য বলা হয়। প্রাচীনকালে পণ্যের বিনিময়ে পণ্যের আদান প্রদানের প্রথা চালু ছিল। যাকে ফিকহের পরিভাষায় ‘বাইউল মুকায়াজা’ বলা হয়। কিন্তু এ প্রথায় কিছুটা সমস্যা দেখা দেয়ায় তা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে মুদ্রার বিনিময়ে পণ্য আদান-প্রদানের প্রথা চালু হয়। সাধারণ অর্থে এটাকেই আমরা এখন ব্যবসা-বানিজ্য বলি। আদান-প্রদানের এই প্রথা মানব ইতিহাসের মতোই প্রাচীন। মানব অস্তিত্বের প্রথম দিন থেকে এ প্রথা চালু হয়েছে, মানব অস্তিত্বের শেষ দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে। ব্যবসা-বানিজ্যের প্রতি উৎসাহ প্রদান করেছে ইসলাম। হাদিস শরিফে আছে, ‘সৎ আমানতদার ব্যবসায়ী নবীগণের সঙ্গে হাশর করবে’। যেহেতু ব্যবসা-বানিজ্য মানব প্রয়োজনের দিক বিবেচনায় সূচিত হয়েছে, সেহেতু ইসলাম মানব-প্রয়োজনের এ গুরুত্বপূর্ণ দিকটি কলুষতামুক্ত রাখার জন্য বেশ কিছু বিধি-বিধান দিয়েছে। একজন সৎ ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব হলো সে সব বিধানগুলো মেনে চলা। নিম্মে বিধানগুলো আলোচনা করা হলো। ১ প্রতারণার আশ্রয় নেয়া ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রে প্রতারণ...