জনপ্রিয় শীতের পিঠা রেসিপি
শীতের পিঠা রেসিপি শীত আসবে আর শীতের পিঠা নিয়ে কথা হবে না এমন তো হতে পারে না। শীতের পিঠা একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে জড়িত। নবান্নে ঘরে যে ধান ওঠে আর সেই ধানের চালে নতুন পিঠা-পুলির উৎসব বাঙালি সংস্কৃতির একটা অংশ। প্রতিবছরই গ্রামে পিঠা খাওয়ার ধুম পড়ে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শহরমুখী হওয়ার কারণে এই সব পিঠাপুলি থেকে নতুন প্রজন্ম একেবারেই অপরিচিত রয়ে যাচ্ছে। তাই যারা শীতের পিঠা সম্পর্কে জানতে চান তাদের জন্য এই আর্টিকেলের আয়োজন। আজকে আমরা জানবো শীতে সাধারণত কি ধরনের শীতের পিঠা তৈরি করা হয় এবং সেগুলো কিভাবে তৈরি করা হয়। যারা শীতের পিঠা সম্পর্কে জানতে চান তারা ধৈর্য ধরে আর্টিকেলটি পড়ুন। অথবা যারা বিশেষ শীতের পিঠা সম্পর্কে জানতে চান তারা আর্টিকেলটি উপরের দিকে টেনে শীতের পিঠা সম্পর্কিত সেই অংশটি পড়ুন। চিতই পিঠা ছবি আয়েশা সিদ্দিকা শীতকালে যে পিঠাটি বেশি দেখা যায় সেটি হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করা যেহেতু অনেকটাই সহজ তাই এই পিঠাটি শহরের বিভিন্...