সত্যবাদিতা রচনা । বাংলা প্রবন্ধ ও রচনা
সত্যবাদিতা রচনা ভূমিকাঃ ❝মরে না মরে না যাহা সত্য যাহা,শত শতাব্দীর বিস্মৃতির তলে, নাহি মরে উপেক্ষায়,অপমানে না হয় অস্থির আঘাতে না টলে।❞ -রবিন্দ্রনাথ ঠাকুর যে সব গুন মানব চরিত্রকে মহিমান্বিত করে তোলে তার মধ্যে একটি মূল্যবান গুন হলো সত্যবাদিতা বা সততা। এটি মানুষের অন্যতম একটি মহৎ গুন। সত্য মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংস। তাই বলা হয়ে থাকে সত্যের চেয়ে বড় গুন আর নেই। সত্যের চেয়ে বড় গুণ আর অন্য কোনো কিছুতেই নেই।যে সব গুণ মানুষের চরিত্রকে মহৎ করে সত্যবাদিতা। এই মহাবিশ্ব চির সত্যের উপর দন্ডায়মান। সত্য ও বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষ তার নিজেকে আবিষ্কার করে। মনুষ্যত্বকে অর্জন করতে সাহায্য করে। তাই মানুষের মুল সাধনা হচ্ছে সত্যের সাধনা।সত্যবাদিতার গুন অর্জন করাই মানুষের প্রধান সাধনা হয়া উচিৎ। মিথ্যা ও অসত্যকে বিতাড়িত করে সত্য চিরদিন মাথা উঁচু করে থাকে বলে এর মূল্য যুগে যুগে স্বীকৃত হয়ে এসেছে। সততা ও সত্যবাদিতাঃ সত্য ও ন্যায়ের পথে সর্বদা থাকাই হলো সততা ও সত্যের আলোকেই পরিচালিত মানব গুনই সত্যবা...