সুরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ বিসমিল্লাহির রহমা-নির রহি-ম। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। يس ইয়া-সী-ন্ ইয়া-সীন [ সুরা ইয়া-সীন ৩৬:১ ] وَالْقُرْآنِ الْحَكِيمِ ওয়াল কুরআ-নিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের কসম। [ সুরা ইয়া-সীন ৩৬:২ ] إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ ইন্নাকা লামিনাল মুরছালীন। নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন। [ সুরা ইয়া-সীন ৩৬:৩ ] عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ ‘আলা-সিরাতিম মুছতাকীম। সরল পথে প্রতিষ্ঠিত। [ সুরা ইয়া-সীন ৩৬:৪ ] تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ বাংলা উচ্চারণঃ তানঝীলাল ‘আঝীঝির রাহীম। বাংলা অর্থঃ কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, [ সুরা ইয়া-সীন ৩৬:৫ ] لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ বাংলা উচ্চারণঃ লিতুনযিরা কাওমাম্মাউনযিরা আ-বাউহুম ফাহুম গা-ফিলূন। বাংলা অর্থঃ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। [ সুরা ইয়া-সীন ৩৬:৬ ] لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ বাংলা উচ্চারণঃ লাকাদ হাক্কাল কাওলু‘...