বায়োফ্লক (Biofloc) পদ্ধতিতে মাছ চাষ
যেকোনো কাজে যদি আপনার সুন্দর পরিকল্পনা এবং সুষ্ঠু পরিচর্যা থাকে তবে সে কাজটি যেমন দেখতে ভালো লাগবে এবং আপনাকে তার সাফল্যের চূড়ায় পৌঁছে দিবে। কিন্তু যদি এমন হয় যে আপনি যে কাজটা করছেন সেটা তেমন পরিকল্পনা যুক্ত নয় এবং ঢিলেঢালা ব্যবস্থাতে কাজটি আপনি পরিচালনা করছেন তবে সেই কাজটি আপনাকে যেমন সফলতা এনে দিবে না তেমনি আপনাকে সম্মান এনে দিতে পারবে না। যেমন ধরুন আজকে আমি (biofloc) বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ নিয়ে কথা বলবো। এটি হচ্ছে একটি সুন্দর পরিকল্পনা দ্বারা পরিচালিত মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা। যদি আপনি সুষ্ঠু পরিকল্পনা এবং সুন্দর পরিচালনার মাধ্যমে (biofloc) বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেন তবে আপনি অধিকতর সফলতার সম্ভাবনা নিয়ে থাকবেন।