Time Management জীবনে কতটা গুরুত্বপূর্ণ? সময়ের সঠিক ব্যবহার এর কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা
Time Management কি? টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি, নিজের সময়কে নিজের কাজের জন্য ভাগ করে দেওয়া । Time Management এর কারণে আমরা অল্প সময়ে প্রচুর কাজ করতে পারি। স্মার্ট ভাবে প্রচুর কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আজকের আর্টিকেলে আমরা শিখব কিভাবে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। চেষ্টা করব এ ব্যাপারে একটা ভিডিও তৈরি করার জন্য। যদি ভিডিও তৈরী করি তাহলে নিচে দেখতে পারবেন । Time Management করলে কি লাভ হবে? সফলতার চরম শিখরে পৌঁছাতে চাইলে টাইম ম্যানেজমেন্ট জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের হাতে যতটুকু সময় আছে এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। আর তার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক ভাবে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে । গুগোল করলে আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক আর্টিকেল পাবেন এবং এটার কতটা গুরুত্ব রয়েছে সেটা অনুধাবন করতে পারবেন। সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারলে নিজেকে স্মার্ট ভাবে সবার কাছে উপস্থাপন করতে পারবেন, অল্প সময়ে প্রচুর কাজ করতে পারবেন, কম পরিশ্রমে বেশি কাজ করতে পারবেন, কখ...