Posts

Showing posts with the label একুশের চেতনা রচনা

একুশের চেতনা রচনা । বাংলা রচনা ও প্রবন্ধ

Image
  একুশের চেতনা রচনা ভূমিকাঃ      " মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা" বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের গৌরবােজ্জ্বল ঐতিহ্যের একটি বড় অধ্যায় জুড়ে রয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। মায়ের মুখের ভাষার সতীত্ব রক্ষায় বাংলার নির্মম-মৃত্যু-ভয় নির্লিপ্ত দুর্জয় সন্তানেরা আপন বুকের রক্তে পীচ ঢালা কালাে রাস্তাকে রঞ্জিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল। এই ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের দুর্দমনীয় সংকল্পের গভীরে প্রােথিত শেকড়ে রস সঞ্চার করে দেশকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নিয়ে গেছে। অমর একুশে তাই আমাদের জাতীয় জীবনে বেদনাবিজড়িত এক গৌরবগাথা। প্রতি বছর ভাষা আন্দোলনের বেদনা-বিধুর স্মৃতি ও সংগ্রামী চেতনার অমিয় ধারাকে বহন করে একুশে ফেব্রুয়ারি আমাদের দ্বারে ফিরে আসে। জাতীয় চেতনার উন্মেষ ঘটাবার ক্ষেত্রে এর তাৎপর্য অপরিসীম। একুশের এই তাৎপর্যের প্রতি আলােকপাত করতে গিয়ে কবি শামসুর রাহমান  বলেছেনঃ ‘আবার ফুটেছে দ্যাখ কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে  কেবল নিবিড় হয়ে কখনও মিছিলে কখনও বা । একা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরা  শহীদের ঝলকিত র...