কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব
আসসালামু আলাইকুম আজকে আমরা কোরবানির যাবতীয় মাসআলা নিয়ে আলোচনা করব এতে করে কোরবানি সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে তার সবগুলোরই উত্তর পাওয়া যাবে আশা করা যায়।তাই যারা কোরবানি সংক্রান্ত যেকোনো মাসালা জানতে চাচ্ছেন তারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে সব ধরনের প্রশ্নেরই উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ। যেসব বিষয় নিয়ে আলোচনা করব। কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব কোরবানির ফজিলত কোরবানি করার সময় কাদের উপর কোরবানি ওয়াজিব কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোরবানির পশুর বয়স সম্পর্কে কোরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে কোরবানিতে শরিক হওয়ার মাসায়েল কয়জন শরিক হতে পারবে মৃতের নামে কোরবানি করা যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যায় কিনা। কোরবানির পশু জবাই করা প্রসঙ্গে গোস্ত বন্টনের তরিকা কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব/ কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত। পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপার বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা থাকে ওই ব্যক্তির জন...