সিভি লেখার নিয়ম চাকুরী প্রত্যাশিতদের জন্য
চাকরির বাজারে টিকে থাকতে হলে অবশ্যই সিভি লেখার নিয়ম জানতে হবে। কেননা এটা আপনি নিশ্চয়ই জানবেন যে– চাকরি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো- ভালো সিভি তৈরি করা। আর বাংলাদেশে চাকরি পাওয়া মানে তো সোনার হরিন পেয়ে যাওয়া।এই চাকরির বাজারে আপনাকে এমন একটা সিভি লিখতে জানতে হবে, যেটা দেখার পর যে কেউ আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকবে। কেননা সিভি এমন একটি উপায় যার মাধ্যমে আপনাকে ছাড়াই আপনার প্রতিচ্ছবি রূপকথাতে দেখাবে।আর আমরা সবাই কমবেশি অবগত যে– ড্রিম জব পেতে হলে আমাদের পথের সর্বপ্রথম দুইটা বাধা দেখা দেয়। তার একটি হচ্ছে ইন্টারভিউ এবং অপরটি হচ্ছে সিভি। লক্ষ্য করলে এটা বুঝতে পারবেন সিভির গুরুত্বটাই অধিক বেশি। কেননা আপনার যদি সিভি দেখে জব কর্তৃপক্ষের পছন্দ হয় তবেই না ইন্টারভিউ এর জন্য ডাক আসবে। কি তাইতো?. জ্বি একদমই তাই। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা আজ আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে অবগত করবো— সিভি লেখার নিয়ম। সিভি লেখার নিয়ম বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়াটা খুবই কষ্টকর। তবে আপনি যদি নিজেকে যোগ্য এবং উপযুক্ত প্রার্থী হিসেবে কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পারেন...