পাগলা মসজিদ সম্পর্কে অজানা সব তথ্য
আসসালামু আলাইকুম। সুপ্রিয় পাঠকবৃন্দ আপনারা নিশ্চয়ই পাগলা মসজিদের নাম শুনে থাকবেন। যেহেতু ঐতিহাসিক মসজিদ এই মসজিদটির ব্যাপারে মানুষের বিতর্ক হল থাকে এবং কৌতূহল থেকেই তারা গুগলের বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। আপনাদের কৌতুহল থাকার দরুন আজকে আমি পাগলা মসজিদ নিয়ে এই আর্টিকেলটি তৈরি করেছি। তাই যারা পাগলা মসজিদ সম্পর্কে জানতে চান তারা আর্টিকেলটি পড়েন। পাগলা মসজিদ এর অবস্থান পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হাড়োয়া নামক স্থানে অবস্থিত। মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। পাগলা মসজিদের ইতিহাস কথিত আছে যে একজন আধ্যাত্মিক ব্যক্তি যার নাম হচ্ছে জিল কদর, তার নাম অনুসারেই এই পাগলা মসজিদ এর নামকরণ করা হয়েছে। এই আধ্যাত্মিক ব্যক্তি হচ্ছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরত ঈশা খান এর বংশধর জিল কদর। এই ব্যক্তি নরসুন্দা নদীর তীরে নামাজ আদায় করতেন। পরবর্তীতে তিনি যে স্থানে নামাজ আদায় করতেন সেই স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পাগলা মসজিদ। একটি কথা বলে রাখা ভালো যে এটি মসজিদ হলেও শুধু যে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জনপ্রিয়তা নয় এই মসজিদটি সকল ধর্মাবলম্বীদের ...