মেট্রোরেল রচনা। বাংলা রচনা ও প্রবন্ধ
মেট্রোরেল রচনা মেট্রোরেল রচনা। বাংলা রচনা ও প্রবন্ধ ভুমিকাঃ একটি দেশের উন্নয়নের অন্যতম কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বর্তমানে যাতায়াত ব্যবস্থা দিয়ে প্রতিটি দেশ এগিয়ে রয়েছে।সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের যাতায়াত ব্যবস্থার দিকে প্রথমেই নজর আসে।স্কুল, প্রতিষ্ঠান, কলেজ,অফিস, আদালত থেকে শুরু করে প্রতিটি কর্মসংস্থানে পৌছাতে যাতায়াত ব্যবস্থার সমস্যার সমাধানের বিকল্প কিছুই নেই।কিন্তু আমাদের দেশে যানযট একটি অন্যতম সমস্যা। সেই সমস্যা থেকে রেহায় পাওয়ার একটি অন্যতম সমাধান হচ্ছে মেট্রোরেল। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মিত হচ্ছের স্বপ্নের মেট্রোরেল। যেহেতু ঢাকা বিশ্বের জনবহুল মেগা সিটি গুলোর অন্যতম, সেহেতু এই শহরের ট্রফিক সমস্যা দূর করার জন্য মেট্রোরেল। এই প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বের অনেক উন্নত দেশে মেট্রোরেল আগে থেকেই রয়েছে। ঢাকার যানযট কমিয়ে আনার জন্য বর্তমান সরকার ২০১২ সালে মেট্রোরেল নির্মানের উদ্দ্যেগ নেন।ঢাকাতে এখনো কোনো মাস-ট্রনজিট ব্যবস্থা নেই।তাই মেট্রোরেল প্রকল্প ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোরেল কী? বর্তমান যাতায়াত ব্যবস্থায় রেলপথ বেশ জনপ্রিয় হয়...