শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ

শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ ।

অথবা, মনে কর, তোমার নাম খোকন, তুমি ঢাকার সাভারে বসবাস কর; শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একখানা পত্র লেখ।

শিক্ষাসফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ

পত্র লিখন

১০. ০১. ২০২০

সাভার, ঢাকা।

প্রিয় শামিম,

আশা করি ভালো আছ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যখন আমি আমার একটি অভিজ্ঞতার কথা জানিয়ে চিঠি লিখতে বসেছি, ঠিক তখনই তোমার চিঠি পেলাম । আজ আমি তোমাকে আমার জীবনের একটি চমৎকার অভিজ্ঞতার কথা লিখছি। আমরা আমাদের স্কুল থেকে এ মাসের ৬ তারিখে শিক্ষাসফরে কক্সবাজার গিয়েছিলাম। ফিরে এসেছি ৯ তারিখে। প্রথম দিন সকালে সমুদ্র সৈকতে গিয়ে উঁচু উঁচু ঢেউ আর পানির গর্জন শুনে কেমন একটু ভয় ভয় লাগছিল। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই ভয়টা কমেছে। ফিরে এসে দুপুরে কেয়াং দেখতে গেলাম। গৌতমবুদ্ধের বেশ কয়েকটি মূর্তি দেখে প্রাণ জুড়িয়ে গেল। নিজের চোখে না দেখলে কারও কাছ থেকে গল্প শুনে মূর্তিগুলোর সৌন্দর্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। ব্রোঞ্জ আর কষ্টিপাথরে নির্মিত মূর্তিগুলো সত্যি অপূর্ব।

 সবগুলো মূর্তি অনেকক্ষণ ধরে দেখার পরও হোটেলে ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না। খেতে বসেও কেয়াং-এর মূর্তিগুলোই চোখের সামনে ভাসছিল। বিকেলে আবার সৈকতে গেলাম সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য। জীবনে এই প্রথম সমুদ্রের পানিতে সূর্য ডুবতে দেখলাম। লাল গোলকের মতো সূর্যটা আস্তে আস্তে ডুবে গেল সমুদ্রের পানিতে। সে কী এক অপূর্ব দৃশ্য! এর পরিপূর্ণ বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। ভবিষ্যতে সুযোগ হলে তোমাকে নিয়ে একবার কক্সবাজার যাব। • আজ এ পর্যন্তই। তোমার বাবা-মাকে আমার সালাম দিও।

ইতি-

তোমার প্রীতিধন্য

খোকন

Popular posts from this blog

2 Page CV Format in Bangladesh (Doc File) – সম্পূর্ণ গাইড ও ফ্রি টিপস

বায়োডাটা লেখার নিয়ম English – সম্পূর্ণ গাইড

1 Page CV Format Word File Free Download: Professional & ATS-Friendly