সব মানুষই চায় নিজের সফলতা নিজেই আনতে। কেউই পরনির্ভরশীল হতে চায়না, কিন্তু বর্তমান সমাজ ও দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে অনেকেই তার নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে অন্যের প্রতিষ্ঠানে গাধার খাটুনি খাঁটছে। সারাদিন নিজেকে সুবাসিত রাখতে এটি অপরিহার্য। বিশেষ করে তরুণ-তরুণীরা সুগন্ধির ব্যবহার বেশিই করে থাকে। তাই এর চাহিদাও বেশ। বাড়িতে সুগন্ধি বানিয়ে ভালো আয় করা সম্ভব। এর বিক্রিও বেশ ভালো। হাতে কিছু পুঁজি থাকলে আপনিও শুরু করতে পারেন সুগন্ধি উৎপাদন। প্রাকৃতিক উপাদান থেকেই সুগন্ধি তৈরি করা যায়। তাই এ ব্যবসায় কৃত্রিম উপকরণ চিন্তার কিছু নেই। বিভিন্ন ধরনের সুগন্ধি রয়েছে। যেমন থফ্লোরাল, মসলা বা স্পাইসি, অ্যালকোহলিক প্রভৃতি। ফুল থেকে যে সুগন্ধি তৈরি হয়, সেগুলো ফ্লোরাল গ্রুপের অন্তর্ভুক্ত। স্পাইসি বা মসলা সুগন্ধি হচ্ছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচি প্রভৃতি থেকে তৈরি। অ্যালকোহল-জাতীয় সুগন্ধি তৈরিতে মূলত বিশ্বের নামকরা অ্যালকোহল ব্যবহার করা হয়। এছাড়া চামড়া বা তামাক, এমনকি বিভিন্ন জাতের গাছের নির্যাস যেমন চন্দন, কস্তুরি, জাফরান, আগর, ভ্যানিলা, বালসামের মিষ্টি গন্ধ থেকেও নানা ধরনের সুগন্ধি...