Posts

Showing posts with the label খাদ্যে ভেজাল ও তার প্রতিকার

খাদ্যে ভেজাল ও তার প্রতিকার। রচনা ও বাংলা প্রবন্ধ

Image
খাদ্যে ভেজাল ও তার প্রতিকার ভূমিকাঃ মানুষকে আল্লাহ্ সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানুষ সামাজিক জীব। সমাজের ভালো-মন্দ মানুষের ভালোমন্দের ওপরই নির্ভর করে। শুধু নিজের কল্যাণ সাধন নয় বরং অপরের কল্যাণে মনােনিবেশ করাই হচ্ছে মানবতার আদর্শ এবং মনুষ্যত্বের দাবি। কেবল নিজের সুখের জন্যে অন্যের অধিকার খর্ব করা, হীন স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতায় মানবতা অপমানিত ও কলংকিত হয়। অর্থের লোভ মানুষকে আজ হিংস্র করে তুলেছে। অর্থের লোভ লালসার ফল মানবজাতির জন্যে যে কত বড় ভয়াবহ হতে পারে তা খাদ্যে ভেজালের পরিণাম দেখলেই উপলব্ধি করা যায়। যে কোন পণ্য দ্রব্যে ভেজাল দেয়া একটি কলঙ্কিত বিষয়। ভেজাল একটা ঘৃণিত সামাজিক অপরাধ। খাদ্যে ভেজাল কী? উৎকৃষ্ট পণ্যের সাথে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্যদ্রব্য মিশিয়ে দেয়াকে ভেজাল বলে। ভেজাল অর্থাৎ গ্রাহকের সাথে প্রতারণা করা ভাল দ্রব্যের সাথে খারাপ দ্রব্য মিশিয়ে ক্রেতাকে ঠকানাে। বর্তমানে নকল পণ্যে বাজার ভরে গেছে। একেতো দ্রব্যমূল্যের বৃদ্ধি সেই সাথে যোগ হয়েছে খাদ্যে ভেজাল। বাজারে খাঁটি শব্দটাই এখন হাস্যরসে পরিণত হয়েছে। বাজারে অনেক পণ্যেই খাঁটি শব্দটি জুড়ে দেওয়া হয়...