শবে বরাতের নামাজের নিয়ম
প্রতিবছরই মহা বরকতময় রাত শবে বরাত আমাদের জন্য আশীর্বাদ এবং রহমত নিয়ে আসে। কারণ মহান আল্লাহ আমাদের জন্য এই রজনীতে ভাগ্য নির্ধারণ করেন। পাথর প্রতিবছর শবে বরাতের রাতে মানুষের সারা বছর তার ভাগ্যে কি রয়েছে তা নির্ধারণ করা হয়। তাই এরাতে আমাদেরকে বেশি বেশি নফল এবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ভালো ভালো জিনিস চাইতে হবে। আজকের পোস্টে আমরা শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে জানব। শবে বরাত: শবেবরাত শব্দটির অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত। এই রাতে মহিমান্বিত অতি পবিত্র পরম করুনাময় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণ করেন। এই রজনীতে মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের ফয়সালা পান। শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির-আজগার করার মাধ্যমে রাত্রিযাপন করতে হয়। যেহেতু এই রাত্রিতে নফল নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে তাই এই রাত্রে দুই রাকাত করে নফল নামাজ পড়তে হবে। তবে একটা কথা বলে রাখি তা হচ্ছে শবেবরাতের জন্য নির্ধারিত কোন নামাজ নেই। শবে বরাত ছাড়াই অন্যান্য দ...