সিমে ইন্টারন্যাশনাল রোমিং কিভাবে চালু করে
আমরা যারা বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ বা অন্য কোন কারণে জরুরী কাজে বিদেশে ভ্রমণ করি দেখা যায় বিভিন্ন কারণে আমাদের মোবাইল নেটওয়ার্ক বা অন্য কোন কারণে ডাটার ব্যবহার সমস্যা দেখা দেয়। তাই বিদেশে গেলে যোগাযোগের জন্য আপনাকে বিদেশের সিম, মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে হয় । আজকের এই পোস্টটি আমি সিমে ইন্টারন্যাশনাল রোমিং সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব । ইন্টারন্যাশনাল ব্যবস্থার মাধ্যমে আপনি সহজেই নম্বর বদল না করে দেশীয় অপারেটরের সিম বাইরে দেশগুলোর নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন । ইন্টারন্যাশনাল রোমিং সেবার মাধ্যমে একজন মোবাইল ব্যবহারকারী তা নিজ ভূখণ্ডের বাইরে থেকেও তার মোবাইল থেকে কল করতে ও রিসিভ করতে পারেন । শুধু তাই নয় এ সময় তার মোবাইলে আসা এসএমএসও সরাসরি পৌঁছে যাবে তার ভিজিটিং নেটওয়ার্কের এবং একইভাবে তিনি চাইলে এসএমএস করতে পারবেন যে কাউকে ।