How to not be shy | আপনি কি অতিরিক্ত লাজুক । লজ্জাবোধ দূর করার তিনটি কার্যকরী উপায় ( অবশ্যই ভালোর জন্য)
আপনি কি আপনার সামাজিক অবস্থার পরিবর্তন করতে চাচ্ছেন, নতুন নতুন মানুষদের সাথে উঠাবসা করতে চাচ্ছেন কিন্তু নিজের অতিরিক্ত লজ্জা বোধের কারনে সেটা করে উঠতে পারছেন না। মিস্টার আব্দুর রহমান ঠিক এমনই একজন লোক ছিলেন। তিনি জানতেন না যে, কিভাবে তার লজ্জা বোধ থেকে বেরিয়ে আসবেন। যদিও তিনি এখন প্রচুর আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রত্যয়ী, এটা বেশিদিন আগের কথা নয় যখন তিনি অনেক লাজুক ছিলেন কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং অনেক মানুষের সাথে উঠাবসা করতে পারেন। মিস্টার আব্দুর রহমান সম্পর্কে একটা গল্প বলার চেষ্টা করব যেটির মাধ্যমে আপনি কিছুটা উপকৃত হবেন বলে আশা রাখছি। এবং জানতে পারবেন how to not be shy। মিশর আব্দুর রহমান কিছুদিন আগে কয়েকটি নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। যেখানে তিনি কারো সাথে একটা শব্দও উচ্চারণ করতে পারেননি। তার মতো আরও অনেক লোক ছিল সেই ইভেন্টে তারা সবাই একটি বিষয়ের উপরে আগ্রহী ছিল, কিন্তু মিটিং শেষ হয়ে গেল মিস্টার আব্দুর রহমান শুধুমাত্র তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। কারণ তিনি খুব লাজুক ছিলেন, যার ফ...