আবারো বাজেট কিলার ইনফিনিক্স হট 20এস এল দারুন সব সুবিধা নিয়ে
ইনফিনিক্স হট 20এস ইনফিনিক্স প্রথম থেকেই বাজারে সাধ্যের মধ্যে ভালো মানের স্মার্টফোন উপহার দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম কিছু নয়। যদিও বর্তমান সময়ে স্মার্টফোনের প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে। বাজেট রেঞ্জের স্মার্ট ফোন ক্রেতাগণ বর্তমানে চাহিদা অনুসারে প্রয়োজনীয় ফিচার সম্বলিত স্মার্টফোন পাচ্ছে না। মিডিয়াম বাজেটে কিছুদিন আগেও যে সকল স্মার্টফোনগুলো পাওয়া যেত কিন্তু বর্তমানে একই দামে স্মার্টফোন পাওয়া যাচ্ছে না। মিড রেঞ্জের স্মার্টফোনের দাম বর্তমানে প্রচুর আয়ত্বের বাইরে চলে গেছে। মন্দার এই মার্কেটে ইনফিনিক্স তাদের মিড রেঞ্জের স্মার্টফোনে ক্রেতাদের জন্য সুখবর নিয়ে আসলো। ইনফিনিক্স হট ২০এস স্মার্টফোনটির এর রয়েছে একগাদা সব ফিচার যেগুলা এই দামের মধ্যে অন্যান্য ব্র্যান্ড দিতে অক্ষম। নিচে আমরা এই ফোনটি কি কি ফিচার নিয়ে বাজারে এসেছে সে সম্পর্কে আলোচনা করব। তবে এক কথায় বলতে হয় 20 হাজার টাকা বাজেট রেঞ্জে যত ফিচার এই স্মার্টফোনের রয়েছে সেটা অকল্পনীয়। ইনফিনিক্স হট ২০এস ডিজাইন এবং ডিসপ্লে বর্তমানে ট্রেন্ডি ডিজাইন গুলোর ম...