বাংলাদেশের উৎসব। বাংলা রচনা ও প্রবন্ধ সকল শ্রেণীর জন্য
বাংলাদেশের উৎসব ভূমিকাঃ উৎসব বাঙালির প্রাণ। উৎসব পেলেই বাঙালি মাতােয়ারা হয়ে ওঠে। সে যে উৎসবই হােক না কেন ধনী, দারিদ্র, নির্বিশেষে সকল বাঙালি বাংলা নববর্ষ, ঈদ, পুজো, বিভিন্ন পারিবারিক-সামাজিক বা রাষ্ট্রীয় সব ধরনের উৎসবেই নিজেকে শামিল করে। উৎসবের দেশ বাংলাদেশ। বাংলাদেশের উৎসব আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। উৎসবে বাংলাদেশ বিচিত্র রুপে ফুটে ওঠে। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেনঃ জননী, তােমার শুভ আহ্বান। গিয়েছে নিখিল ভুবনে নতুন ধানে হবে নবান্ন তােমার ভবনে ভবনে। উৎসব কী? উৎসব হল আনন্দ প্রকাশ ও লাভের মাধ্যম, এক কথায় যাকে বলা যায় আনন্দানুষ্ঠান। অন্য কথায় , যে সাম্প্রদায়িক বা পারিবারিক সমাবেশ থেকে সুখ বা আনন্দ লাভ করা যায় তাকেই উৎসব বলে। আভিধানিক অর্থেও ‘উৎসব’ বলতে আনন্দময় অনুষ্ঠানকে বােঝায়। তবে সে আনন্দের রূপ-চেতনা সবসময় এক রকম হয় না। সেজন্য পারিবারিক আঙিনায় সীমিত এবং দশজনকে নিয়ে কৃত অনুষ্ঠানকেই উৎসব বলা হয়ে থাকে। ইংরেজি ফেস্টিভ্যাল’ কথার অর্থও উৎসব। তবে একটু ব্যাপক অর্থে শব্দটি ব্যবহৃত হয়। সমাজের দশজনের সঙ্গে এর সম্পর্ক। ব্যক্তি বা পরিবার সেখানে গৌণ, কখনাে বা অন...