ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচার আমল। ঘূর্ণিঝড়ের সময় যে আমল সমূহ করা জরুরী
আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ ঘূর্ণিঝড়ের সময় অনেক বেশি বিচলিত হয়ে পড়তেন। তিনি ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের এবাদত করতেন। যখন ঘূর্ণিঝড় শুরু হতো তিনি দ্রুত মসজিদে চলে যেতেন। তাই আজকের পোস্টে ঘূর্ণিঝড়ের সময় কি কি আমল করা জরুরী সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করব। যেহেতু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে ঘূর্ণিঝড়ের সময় কিছু কিছু এবাদত সম্পর্কে বলে দিয়েছেন অথবা তিনি যে সকল এবাদত করতেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ঘূর্ণিঝড় বা দুর্যোগের সময় সুন্নত আমলসমূহ ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য অবশ্যই কিছু সুন্নত আমল রয়েছে যেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ করতেন। এই সুন্নত আমলসমূহ করার মাধ্যমে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। যদি কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ কিংবা ঝড় বাতাস অথবা বন্যা হওয়ার উপলক্ষণ দেখা যায় তাহলে সবার উচিত নবীজি সালাম যে সকল আমল করতেন সেগুলো করা। এ সময় নিশ্চয় আল্লাহর কাছে নিরাপত্তার জন্য দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা...