Ami Firbo Na Lyrics | আমি ফিরবো না | Abu Ubayda
Ami Firbo Na Lyrics | আমি ফিরবো না | Abu Ubayda Ami Firbo Na Lyrics | আমি ফিরবো না | Abu Ubayda Lyrics, Tune & singer: Abu Ubayda Cast: Mahmudur Rahman, Muhammad Bin Mostfa, Mahmudul hasan Mix-Master: Ahmed Rasel Director Assit: Abu Tuyab Director : Abu Hurayra Ami Firbo Na Lyrics | আমি ফিরবো না | Abu Ubayda আমি ফিরবো না ফিরবো না মদিনা থেকে রওজার কিনারেই থাকবো, আমি হটবো না হটবো না এক চুলও আর মদিনার চারই পাশে হাঁটবো। গভীর রজনীতে হেরেমের দরজায় ।।২ মাথা ঠেকিয়ে পড়ে থাকবো.... সবুজ গম্বুজের দিকে চেয়ে চেয়ে গাঁথবো হাজার কোটি ফুলের মালা, রওজার ফটকের ফাঁকে মাঝে মাঝে উঁকি দিয়ে মিটাবো মনের জ্বালা কল্প রঙের ছটা মনো ক্যানভাসে আঁকবো মনে মনে তোমার ছবি হৃদয়ের করিডোরে কভুও ঘুমের ঘোরে আসবে জানি ওগো মায়ার নবী। ঘুমেই চুমু খাবো হাতে, পা'য়ে, বদনে।। 2 তোমার ঊরুতে মাথা রাখবো। ঐ মদিনার অলিগলি পথ ঘুরে ঘুরে সোনালী স্মৃতির ভাজে হারিয়ে যাবো এখানে সেখানে পদধুলি ভেবে নবিজির মাটি ধুলো গায়ে মেখে শিক্ত হবো পাগল পাগল বলে ডাকবে আমায় লোক আমি মহাখুশি হবো সে ডাক শুনে জীবনের বাকি টুকু কাটিয়ে মাদিনায় নবির প্রেমের মালা...