চাশতের নামাজের নিয়ম ও ফজিলত
চাশতের নামাজের নিয়ম দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য বাধ্যতামূলক। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ফরজ নামাজ ছাড়া কিছু সুন্নাত এবং নফল নামাজের কথা বলেছেন । হাদিস শরিফে আছে, বান্দার ফরজের ঘাটতি হলে তা সুন্নত ও নফল ইবাদত দিয়ে তা পূরণ করা হবে। তাই মুমিন বান্দারা ফরজ আমলের পাশাপাশি নফল আমল ও করে থাকেন । এরকম অন্যতম একটি নফল ইবাদত হচ্ছে চাশতের নামাজ। এ নামাজকে আরবিতে ‘সালাতুদ্দোহা’ বলা হয়। সালাতুদ দোহা (আরবি: صلاة الضحى) হল ফজর ও যোহরের নামাজের মধ্যবর্তী সময়ে পড়ার জন্য নফল বা ঐচ্ছিক নামাজ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, أوصاني خليلي بثلاث لا أدعهن حتى أموت : صوم ثلاثة أيام من كل شهر ، وصلاة الضحى ، ونوم على وتر . رواه البخاري ‘রাসূলুল্লাহ (সা.) আমাকে তিনটি বিষয়ে অসিয়ত করেছেন – যা আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বো না। ১. প্রতি মাসে তিন রোজা, ২. চাশতের নামাজ (সালাতুদ দুহা), ৩. এবং ঘুমাতে যাওয়ার আগে বিতর নামাজ আদায় করা।’ – (বুখারী, হাদিস : ১১২৪; মুসলিম, হাদিস : ৭২১) চাশতের নামাজ মুমিনদ...