Posts

Showing posts with the label বাংলাদেশের পোশাক শিল্প ও তার ভবিষ্যৎ

বাংলাদেশের পোশাক শিল্প ও তার ভবিষ্যৎ। রচনা বা প্রবন্ধ বাংলা

Image
বাংলাদেশের পোশাক শিল্প ও তার ভবিষ্যৎ বাংলাদেশের পোশাক শিল্প ও তার ভবিষ্যৎ রচনা  সূচনা:   আধুনিক বিশ্বে শিল্পায়ন সম্পর্কিত ধারনার যথেষ্ট প্রসার ঘটেছে। মানুষের পরিধেয় বস্ত্রের উৎপাদনও একালে শিল্প নামে অভিহিত হচ্ছে। আজ অনেক দেশে শিল্পায়নের ক্ষেত্রে পোশাক শিল্প এক নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এই সম্ভাবনার সংযোজন ঘটেছে আমাদের বাংলাদেশেও। বাংলাদেশ বিদেশে পোশাক রপ্তানি করে বর্তমানে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। বস্তুত জাতীয় আয়ের প্রায় ৬৪ শতাংশ সরবরাহ করছে এই পোশাক শিল্প। তাছাড়া এই শিল্প বহু বেকার মানুষের কর্মসংস্থান করেছে। এদের মধ্যে অধিকাংশই মহিলা। এর ফলে একদিকে যেমন মেয়েদের অর্থায়ন ও ক্ষমতায়নে কিছু সুযোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে পুরুষের নির্যাতনের হাত থেকেও তারা অনেকখানি রক্ষা পাচ্ছে। যদিও পোশাকশিল্পের উদ্যোক্তাদের দ্বারা শোষিতও হচ্ছে তবু সামগ্রিক বিচারে এই শিল্প আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেকখানি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে  বাংলাদেশের পোশাক শিল্পের অতীত অবস্থা: সুদূর অতীতকাল থেকে বিশ্ববাজারে বাংলার পোশাক শিল্পের যথেষ্ট চাহিদা ছিল। বিশেষ করে মসলিন ন...