Posts

Showing posts with the label বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার।। রচনা

বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার। রচনা ও বাংলা প্রবন্ধ

Image
বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার ভূমিকাঃ "শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাদে"। কাজেই মুক্তি, কাজেই সমৃদ্ধি। কর্মহীন জীবন কফিনে ঢাকা লাশ।বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার একটি অন্যতম মুখ্য বিষয় হয়ে উঠেছে। দিন দিন বেকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। কর্মক্ষম ব্যক্তির কর্মের অভাবকেই সমাজবিজ্ঞানের ভাষায় বেকারত্ব বলে। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করে। বেকারত্ব জীবনের জন্য যেমন অভিশাপস্বরূপ, তেমনি জাতীয় জীবনের জন্য বিরাট বোঝা। বেকার মানুষ নানা অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলে। বেকারত্বের কারনে পরিবেশ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়। বেকারের সংজ্ঞাঃ বেকার শব্দটি "কার" শব্দের পুর্বে  ফরাসি "বে" উপসর্গ যোগে  সৃষ্টি। যার আভিধানিক অর্থ হচ্ছে কর্মহীন। সাধারণ অর্থে যার কোনো কাজ নেই বা যে কোনো কাজ করে না সেই বেকার। সমাজ বিজ্ঞানের ভাষায় - "বেকার হচ্ছে তারা যারা সামাজিক অবস্থায় যথেষ্ট কর্মদক্ষ হয়ার বিপরীতে কাজ পায় না।" অর্থনীতির দৃষ্টিতে - "কাজ করার...