ক্যালসিয়াম জাতীয় খাবার | ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে যেসব খাবার
ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা প্রতিনিয়ত আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য এবং ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। খাবারগুলোতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ছাড়াও খনিজ পদার্থ থাকে। এই খনিজ পদার্থ গুলোর মধ্যে অনেকগুলো খনিজ পদার্থ রয়েছে যেগুলো আমাদের দেহের জন্য একেবারেই আবশ্যকীয়। এরকম একটি হচ্ছে ক্যালসিয়াম। সুস্থ হওয়ার এবং সুস্থ পেশী গঠনের জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আমাদের দেহের জন্য। তাই আমরা এই আর্টিকেলে আজকে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কি কি খাবারের ক্যালসিয়াম রয়েছে এবং ক্যালসিয়াম আমাদের কি পরিমান প্রয়োজন।