স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির করুন ! প্রত্যেকের জীবনে সফলতা আসবেই | Short term goals to be success in short time
স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির মাধ্যমে আপনি জানতে পারবেন, নিকটবর্তী ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন। এগুলো সাধারণত নতুন চাকরি প্রত্যাশী, ইউনিভার্সিটি তে ভর্তি প্রত্যাশী, কলেজে ভর্তি প্রত্যাশীদের জন্য অনেকটাই ক্রিটিক্যাল হয়ে থাকে। আপনি যদি স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির করতে পারেন তাহলে অন্যান্য প্রতিযোগীদের চেয়ে একটু বেশি এগিয়ে থাকতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির সম্পর্কে এ টু জেড সব কিছু জানবো । কি কি থাকছে এই আর্টিকেলে? short-term goal কি? স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির এর উদাহরণ। কিভাবে লক্ষ স্থির করবেন। স্বল্পমেয়াদী লক্ষ স্থির তালিকা। এবং কিভাবে কাজে নেমে পড়বেন? তাহলে চলুন শুরু করা যাক। Short-term Goal কি? short-term goal বলতে আমরা বুঝি অতি অল্প সময়ের মধ্যে কোন কিছু অর্জন করার জন্য মনস্থির করা। সেটা হতে পারে আগামী একমাস অথবা বছরের এক চতুর্থাংশ সময় অথবা আগামী ছয় মাস। সাধারণত এক বছরের বেশি সময় হলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির হিসেবে বিবেচনা করি। উদ...