Posts

Showing posts with the label বর্ষাকাল। বাংলা প্রবন্ধ ও রচনা

বর্ষাকাল। বাংলা প্রবন্ধ ও রচনা

Image
বর্ষাকাল। বাংলা প্রবন্ধ ও রচনা  বর্ষাকাল। বাংলা প্রবন্ধ ও রচনা  ভূমিকাঃ বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। নানা ঋতুতে এর প্রকৃতি নানান সাজে সজ্জিত হয়। এদেশের প্রতিটি ঋতুই নিজ নিজ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ঠিক তেমনি বর্ষায় বাংলাদেশ যেন এক অপরূপ চিত্রে ফুটে ওঠে। ঋতুচক্রের পালায় এক সময় বর্ষা আসে বাংলাদেশে। আসে তার সিন্গ্ধ  সজল রূপ নিয়ে। বসন্তকে আমরা ঋতুরাজ বলি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্ষাই বাংলার প্রিয় ঋতু। তাছাড়া এদেশে বর্ষার রূপ যতটা সুস্পষ্টভাবে ধরা পড়ে অন্য কোনাে ঋতুর ক্ষেত্রে তা ঘটে না। সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ছন্দ-হিন্দোল কবিতায় বর্ষার রূপ বর্ণনা করেছেন এভাবে- গ্রীষ্ম নিঃশেষ! জাগছে আশ্বাস। লাগছে গায়িকার গৈরি নিঃশ্বাস। চিত্ত-নন্দন দৈবী চন্দন ঝরছে, বিশ্বের ভাসছে দিগপাশ। বর্ষাকালের সীমারেখাঃ ব্যাপ্তিতে, বৈচিত্র্যে বাংলাদেশের বর্ষাকালের তুলনা নেই। ঠিক কোন দিনটিতে যে বর্ষার আবির্ভাব, আর কোন দিনটিতে যে তার সমাপ্তি, হিসেবের খড়ি দিয়ে তার সীমারেখা টানা দুষ্কর। মহাকবি কালিদাস “আষাঢ়স্য প্রথম দিবসে” মেঘের আবির্ভাব দেখেছিলেন, কিন্তু বাংলাদেশে বৈশাখ-জ্যৈষ্ঠ থেকে অশ্বিন...