আপেল সিডার ভিনেগার খাওয়ার নিয়ম ও উপকারিতা
আপেল সিডার ভিনেগার বর্তমান বিশ্বে আপেল সিডার ভিনেগার একটি জনপ্রিয় ঘরোয়া পানীয়ের নাম | অনেকদিন আগে থেকে মানুষ এটিকে রান্নাবান্না এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করে আসছে | আপেল সিডার ভিনেগার খাওয়ার সঠিক নিয়ম জানলে শরীরের অতিরিক্ত ওজন হ্রাস, রক্তে শর্করার হার নিয়ন্ত্রণ করা সহ অনেক রকম স্বাস্থ্য সুরক্ষায় উপকারিতা পাওয়া যায় | কিন্তু আধুনিক গবেষণার ভিত্তিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপেল সিডার ভিনেগার এর ব্যবহারের বিষয়ে কি বলেছেন ঠিক সে বিষয়টি জানার জন্য আজকে আমাদের এই আপেল সিডার ভিনেগার আর্টিকেল | কিন্তু যারা এখনও আপেল সিডার ভিনেগার সম্পর্কে তেমন ধারণা রাখেন না তাদেরকে প্রথমেই আপেল সিডার ভিনেগার সম্পর্কে জানতে হবে | অন্যান্য ভিনেগারের মতোই আপেল সাইডার ভিনেগার একপ্রকার ভিনেগার | এটি তৈরি হয় আপেল থেকে | আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে, আপেল সিডার ফারমেন্টেশন প্রক্রিয়ার ফলে যে ভিনেগার অম্লজাতীয় তরল পদার্থ উৎপন্ন হয় সেটি হচ্ছে আপেল সিডার ভিনেগার | আপেল সিডার ভিনেগার এর প্রকারভেদ আপেল সিডার ভিনেগার বিভিন্ন রকম হয়ে থাকে | ফিল্টার করা আপেল সিডার ভিনেগার ফিল্টার করা আপেল সিডার ...