Posts

Showing posts with the label ব্যবসার টিপস

বুঝে নিন কিভাবে আপনি আপনার ব্যবসার নাম ঠিক করবেন!!

Image
 একজন মানুষের নাম দিয়ে অনেক সময় তার বংশ সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। তাই দেখা যায় বাবা মা তার সন্তানের নাম অনেক যাচাই বাছাই করে রাখেন। আপনার ব্যবসার ক্ষেত্রেও একই। আপনার ব্যবসার নামও আপনাকে ভেবে চিনতে রাখতে হবে। নামটি এমন হতে হবে যেন সেটা আপনার ব্যবসার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। মনে রাখবেন মার্কেটে হাজার হাজার ব্যবসার নাম আছে, সেখান থেকে গ্রাহকেরা আপনার ব্যবসাকে নাম দিয়ে আলাদা করবে।  আপনি আপনার ব্যবসাকে নাম দিয়ে প্রতিষ্ঠিত করতে পারনবেন। এ ক্ষেত্রে নাম যদি না থাকে তবে মানুষ আপনাকে চিনবে না আপনার প্রতি কোন প্রকার আগ্রহ প্রকাশ করবে না। সমাজে নামের গুরুত্ব তো আপনি বুঝেনই। তাই কোন ব্যবসা শুরু করার আগে নামের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে অল্প কিছু বিষয়ের দিকে আপনাকে লক্ষ রাখতে হবে। আসুন সে সব বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেই। ১। নাম বর্ণনামূলক হওয়া জরুরী- ব্যবসার নাম এমন হবে যেন গ্রাহক নাম শুনেই অনেক কিছুই বুঝে নিতে পারে। যেমন ধরা যাক একটি কোম্পানির নাম বা ব্যবসার নাম n ilkhet.com সাধারনভাবেই এই নাম থেকে গ্রাহক বুঝে নেবে এই সাইটটি বই বিক্রির সাথে যুক্ত। কারন নীলক্...

কিভাবে বিশ্বাস যোগ্য উপায়ে অনলাইন ব্র্যান্ডিং করবেন ।

Image
অনলাইন ব্র্যান্ডিং এর যুগ শুরু হওয়ার পর ব্র্যান্ডিং বা প্রচার যেমন অনেক সোজা হয়ে গেছে, তেমনি মোটামুটি সবাই এটা করতে থাকায়, মানুষজনের কাছে দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে, সেইসাথে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। একটা সময় ছিল যখন ব্র্যান্ডিং বা প্রচারের মাধ্যম বলতে ছিল টিভি, পত্রিকা, বিলবোর্ড, রেডিও। এগুলোর সবগুলোই ছিল ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনলাইন ব্র্যান্ডিং আসার পর চিত্র পুরোপুরি পাল্টে গেছে। অল্প কিছু টাকা খরচ করে, অথবা সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ চাইলে তার ব্যবসা বা অন্য যে কোনওকিছুর ব্র্যান্ডিং করতে পারে। এটা যেমন নতুন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো, তেমনি মানহীন পন্য ও সেবার ব্র্যান্ডিং এর ফাঁদে পড়ে ঠকতে ঠকতে ক্রেতা বা গ্রাহকরা অনলাইন ব্র্যান্ডের থেকে মুখ ফিরিয়েও নিচ্ছেন। আপনি হয়তো সততার সাথেই কাজ করছেন, যা আছে তার অরিক্ত কিছু বলছেন না – তবুও আপনার ওপরও সম্ভাব্য ক্রেতা বা গ্রাহকদের বিশ্বাস না জন্মাতে পারে। অথবা, একই রকম অনেক কোম্পানীর ব্র্যান্ডিং এর ভিড়ে আপনারটা হয়তো কারও চোখেই পড়ে না। আর একটা ব্যাপার – মানুষ অনলাইনে আসে তথ্য পেতে অথবা কোনও কনটেন্ট ( অনলাইনে লেখা, ভিডিও, ছবি, অডিও – ...

চাকরির পাশাপাশি ব্যবসা করার ক্ষেত্রে কিছু পরামর্শ!!

Image
  চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন? চাকরির পাশাপাশি অনেকেই ছোটখাটো কোনো ব্যবসা করার চিন্তা-ভাবনা করে থাকেন। নিঃসন্দেহে এটি অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত। যদিও তা বেশ কঠিন একটি কাজ, তবে অসম্ভব কিছু নয়। এক্ষেত্রে সুন্দর কিছু আইডিয়া ও সঠিক পরিকল্পনা থাকলে যে কেউ তার ব্যবসায় সফল হতে পারবে। তবে ব্যবসা শুরু করার আগে নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করুন, যা আপনার ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজন। ১. ব্যবসা করার মতো যথেষ্ট সময় আছে কি? যেহেতু আপনি একটি প্রতিষ্ঠানে ফুল-টাইম কর্মী হিসেবে চাকরি করেন সেহেতু সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনার উপর অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এখন কল্পনা করুন, আপনি আপনার অফিসের সবধরনের দায়িত্ব ও কর্তব্য পালন করার পর আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে কি না? কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠিত করতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। এবং ব্যবসাটি যেহেতু আপনার, তাই ব্যবসা শুরু করার মুহূর্তে অবশ্যই আপনাকেই সময় দিতে হবে। আপনি যেহেতু আপনার চাকরি করেন এবং সেখানে আপনাকে যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য নিয়ে কাজ করতে হবে, অতএব সেখান থেকে সময় বের করার কোনো পথ নেই। তাই আপনাকে আপনা...

বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে জেনে নিন মার্কেটিং টিপস!

Image
একটি ব্যবসা সফলভাবে পরিচালনা করতে গেলে তার সিংহভাগ নির্ভর করে আপনি কিভাবে পণ্যর মার্কেটিং এবং নিজেকে বিক্রয় করছেন। নিম্নলিখিত ৬টি মার্কেটিং টিপস আপনাকে আরও বিক্রয় করতে, এবং কম অর্থ অপচয় করতে সহায়তা করতে পারে। ১.সুবিধা গুলো বিক্রয় করুন ও তুলনা বন্ধ করুন। আপনি কিভাবে নিজের মার্কেটিং করছেন যা অন্য সবার থেকে আপনাকে আলাদা করবে, সে বিষয় গুলো হাইলাইট করুন। নিচের এই তিনটি বিষয়ের মাধ্যমে আপনি তা করতে পারেন, -আপনি জানতে হবে কিভাবে মুল্য নির্ধান করে, তাই তুলনা বন্ধ করুন। -আপনার গুনগত মান বৃদ্ধি করুন যতটুকু সম্ভব। – অন্যরা যা প্রস্তব দেয় আপনি আরও ভাল মানের প্রস্তাব দিন। সুতরাং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে আপনি কিভাবে নিজেকে অন্য সবার চেয়ে ভিন্নভাবে বিক্রয় করছেন। যেমন আপনি এইটা বলবেন না যে, আপনি অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে কতটা সস্তায় পণ্য বিক্রি করছেন, বরং এইটা বলুন কতটা গুনগত পণ্য সরবরাহ করেন। ২.আপনার গ্রাহকের কথা শুনুন। একটি ব্যবসা প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা যত বৃদ্ধি পাবে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি গ্রাহক সংখ্যার অনুপাতে বৃদ্ধি পাবে। তাই গ্রাহকদের কথা শুনুন তাদের মতামতের...

ঢাকার পাইকারী মার্কেট গুলো কোথায় এবং কোথায় কোন পণ্য পাবেন !!

Image
ঢাকার কোথায় কি- ঢাকার অদূরে কিংবা ঢাকার বাইরের জেলা শহরগুলোতে অনেক ব্যবসায়ী আছেন যারা তাদের প্রয়োজনীয় পন্য কেনার জন্য ঢাকামূখী হয়ে থাকেন। কিন্তু কোথায় কোন পন্যের পাইকারী বাজার তা না জানার কারনে প্রথম দিকে হোঁচট খেতে হয়। আর নতুন ব্যবসায়ীদের জন্য তো খুজে পাওয়াটা আরও বেশী কষ্টকর হয়ে থাকে। চলুন জেনে নিই পাইকারী মার্কেট গুলো কোথায়:  বঙ্গবাজার: গেঞ্জি, প্যান্ট, শার্ট সলিড কালার: তৈরি পোশাক (জামা, প্যান্ট, জ্যাকেট, সোয়েটার, গেঞ্জি, জাঙ্গিয়া ইত্যাদি), পাদুকা সামগ্রী এবং শাড়ি কেনা যায়। এখানে এসব পণ্য খুচরা ও পাইকারি হারে বিক্রয় হয়। বিদেশি ক্রেতা ও তাদের স্থানীয় প্রতিনিধিদের যোগান দেওয়া কাঁচামাল ব্যবহারের পর দেশের পোশাক শিল্প প্রতিষ্ঠানের কাছে যত কাপড়, সুতা, বোতাম, জিপার ইত্যাদি উদ্বৃত্ত থাকে মূলত সেগুলি দিয়ে তৈরি বলে বঙ্গবাজারের পোশাক দামে সস্তা। নবাবপুর: ফেব্রিকস, গার্মেন্টস এক্সেসরিজ, কৃষি যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, ইলেকট্রনিকস সামগ্রী ইত্যাদি। নিমতলী পেট মার্কেট: পশু পাখির বাচ্চা, খাবার পানির পাত্র, খামারের যন্ত্রপাতি ব্রুডার ইত্যাদি। স্টেডিয়াম মার্কেট:নতুন পুরাতন মোবাইল, কম...

জেনে নিন, ব্যবসায় লাভ বৃদ্ধি করার টেকনিক!

Image
 ব্যবসা যদি করে থাকেন, তাহলে তো এ কথা অবশ্যই শুনেছেন যে টাকা আসতে টাকা লাগে। অথবা টাকা ছাড়া টাকা হয় না। তো বিষয় একই, যদি আয় করতে হয়, আগে বিনিয়োগ করতে হয়। তবে বিনিয়োগের সিদ্ধান্তটা খুব সহজ নয়। বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবতে হবে এই অর্থ ফেরত আসবে কি না। উদ্যোক্তাদের সহায়তাকারী ওয়েবসাইট অন্থ্রোপ্রনার জানিয়েছে, নিজ ব্যবসায় বিনিয়োগের আগে কোন তিন প্রশ্ন করবেন নিজেকে। ১. লক্ষ্য নির্ধারণ: বিনিয়োগ করার আগে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। টাকা ঢেলে আসলে কী পেতে চাচ্ছেন? সেটা অর্জন করতে কী কী দরকার হবে? টাকাগুলো কোন কোন খাতে খরচ করলে লক্ষ্যে পৌঁছানো যাবে? ছোট ছোট পথগুলো কোনটা কোন দিকে বাঁক নেবে? কোনো একটা বিফল হলে পরবর্তী পরিকল্পনা কী? সবকিছু যদি আগে থেকে পরিষ্কার না হয়, তবে সেখানে বিনিয়োগ করা যাবে না। বিনিয়োগের আগে লক্ষ্য নির্ধারণ করে সে পর্যন্ত প্রতিটা পথ খুব ভালো করে যাচাই করতে নিতে হবে। ২. নিজের সীমা যাচাই করা: পথ জানার পর পরের ধাপ হচ্ছে কীভাবে সেই পথ পাড়ি দেওয়া যায়। ধরা যাক, একটা পথ পাড়ি দিতে হলে সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করতে হবে। অথচ ব্যবসার সক্ষমতা আছে মাত্র ১০ ঘণ্টা কাজ করার। এসব ক্ষেত্রে বিনি...

জেনে নিন, ৪ টি সেলস সিক্রেট যা আমি শিখেছি !

Image
সারা দুনিয়ার যত বড় বড় কোম্পানি আছে তারা সকলেই সমস্যা সমাধান করতে পারে এমন পন্য তৈরি করে যার তারা খুব সহজেই মার্কেট ধরে ফেলতে পারে । আমরা যারা নতুন উদ্যোক্তা তারা হয়তবা বড় কোম্পানির মত সমস্যা সমাধান করতে পারে (PSP- Problem Solving Product) এমন পন্য হুট করে মার্কেটে এসে বানিয়ে ফেলতে পারব না তাই বলে আমাদের পন্যের সেল হবেনা এমন ও নয় । আমাদের পন্য গুলি যেন সেল হয় সেই জন্য আজকে আমি আপনাদের কে জানাবো ৪ টি সেলস সিক্রেট ।  আপনি যে ধরনের বিজনেস ই করেন না কেন যেমনঃ B2B, B2C, B2B2C, Digital Sales এই ৪টি সিক্রেট আপনার ১০০% কাজে লাগবে । ১। কোন মানুষ এর এটা পছন্দ নয় যে কেউ এসে তার কাছে কোন পন্য বিক্রি করে চলে যাক । এই কথাটা কে একদম ব্রেনের মধ্যে সুই সুতা দিয়ে গেথে নেন দরকার হয় । আমার কাছে কেউ একতা পন্য বিক্রি করে চলে যাক এটা আমি চাইব না কিন্ত আমাকে কেউ হেল্প করুক এটা আমরা সব সময় চাই । প্রথম দেখাতেই আপনি কাউকে বিয়ে করতে পারবেন না করবেন না । প্রথম দেখাতেই কোন মেয়ে আমাকে বা আপনাকে কিস করবে না যে মানুষ এর সাথে আপনার প্রথমবার দেখা হবে তার সাথে আপনি বড় কোন ডিসিশন নিতে পারবেন না । ঠিক একই রকম ভাবে যদ...

এখনি শুরু করতে পারেন এক্সপোর্ট কাপর এর ব্যবসা!

Image
  Graduation শেষ করে ঘুরতে হবে কেন?  দেশের অবকাঠামো একটু নাড়াচাড়া করলেই তো অনেক নতুন নতুন সুযোগ তৈরী হয়। বাংলাদেশের বিশেষ করে গাজীপুর,সাভার,নারায়নগঞ্জে তৈরী হয় H&M, Zara, American Eagle, Polo সহ  প্রায় সব গুলা নামীদামী চেইন স্টোরের গার্মেন্টস আইটেম সারা দুনিয়াতে পাওয়া যায়। চীনের শহর  চাংগী,চ্যাংদু,গুয়াংজু, সাংহাই,  মালোয়শীয়ার কুয়ালালামপুর তারপর জাকার্তা সহ অনেক বড় বড় এবং ছোট শহরেও দেখেছি এদের আউটলেট আছে!  কিন্তু আফসোস আমরা যারা বানাই আমাদের দেশেই নাই? আমরা কি শুধুই দর্জি? বিক্রির ক্ষমতা কি আমাদের নাই? আরে ১৬ কোটি মানুষের দেশের না হলেও ১কোটি লোক এসব ব্রান্ড বাইরে থেকে কিনে বা কেনার ক্ষমতা রাখে! এভাবে ছোট বড় প্রত্যেকটা কাজে আমাদের টাকা বাইরে চলে যাচ্ছে! আমার মনে হয় ৫০ ডলার/১০০ ডলার খরচ করে টি-শার্ট, ডেনিম কিনার ক্ষমতা আমাদের দেশের প্রায় সব বড় শহরের মানুষের আছে!  Starbucks,7/11,costco,aldi,walmart এসব থেকে কেনার ক্ষমতা আমাদের আলহামদুলিল্লাহ আছে!  এইগুলোও আসলে দেশের নানা University Students রা Part time এইগুলোও তে জব করে নিজের পড়াশোনা এবং Pocket ...

ব্যবসায় অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর

Image
ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর অনেক বড় ভূমিকা রেখে থাকে, যদিও অনেকের মতে, এটি খুব একটা কাজের নয়, শুধু কথায়ই বড়! কিন্তু সকল ধরনের ব্যবসার ক্ষেত্রেই বর্তমান সময়ে জরুরী হয়ে দাঁড়িয়েছে এই রূপান্তর। ছোট থেকে বড় সকল উদ্যোগের সফলতার পেছনেই এখন হাত রয়েছে একটি রূপান্তরের, একটি নতুন উদ্যমের এবং তা হলো- ডিজিটাল রূপান্তর। ব্যবসা সংক্রান্ত সব ধরনের আলোচনা, লেখালেখি, ঘোষণা অনেক বেশি স্পষ্ট ও শ্রবণযোগ্য হয়ে ওঠে মানুষের কাছে। এ থেকে গ্রহণযোগ্যতাও বাড়ে বৈকি। যেসব ব্যবসায়ীদের কাছে এর গ্রহণযোগ্যতা কম, তাদের অনেকের কাছেই এর অর্থটাও স্পষ্ট নয়। অর্থগত দ্বিধার কারণেই জন্ম নেয় অন্য দ্বিধা, তাই ডিজিটাল রূপান্তরের অর্থ সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক- ডিজিটাল রূপান্তর বলতে এমন একটি প্রক্রিয়াকে নির্দেশ করে, যাতে নতুন নতুন ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যমান ব্যবসার পদ্ধতি, সংস্কৃতি এবং খদ্দেরদের অভিজ্ঞতাকে পরিবর্তনশীল ব্যবসা ও মার্কেটের চাহিদা অনুযায়ী বদলে নেওয়া যায়। এই প্রক্রিয়ার মধ্যে সেলস, মার্কেটিং এবং কাস্টমার সার্ভিসের মতো ঐতিহ্যবাহী ভূমিকাগুলো অবশ্যই থাকবে। তবে শুধু বদলে...

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় এখন হতে চলেছে সেলস বৃদ্ধির এক মাত্র হাতিয়ার!

Image
বিশেষজ্ঞরা বলছেন, পেশাগত জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেনটি এখন বুলেট গতিতে ছুটছে। তবে এই ট্রেনে না উঠে উপায়ও নেই। করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের পদচারণ দুম করে বেড়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই এর দ্বিগুণ ব্যবহার হচ্ছে। ফলে এ বিষয়ে পণ্ডিত না হয়ে উপায় কী ! পড়াশোনার বিষয় যা-ই হোক, এতে দক্ষ হয়ে ওঠার চাবিকাঠি অবশ্য নিজের হাতেই। ‘চাকরি করলে সরকারি, বিক্রি করলে তরকারি আর দোকান দিলে ফার্মেসি।’ করোনাকালের অন্যতম ভাইরাল কৌতুক। অদৃশ্য ভাইরাসের দাপটে দুনিয়ার সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেছে। বিশেষ করে এখন ক্যারিয়ার নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। কৌতুকের মতো সবাই তো আর সরকারি চাকরি করবেন না, তরকারিও বেচবেন না। তাহলে কী করবেন? প্রশ্নের উত্তর খোঁজার আগে সম্প্রতি ফেসবুকে দেখা একটি পোস্টের কথা বলি। ছবির পোস্টটিতে লেখা, ‘নরসুন্দর হোম সার্ভিস। পিপিই পরিধান করে বাসায় গিয়ে সেবা দেওয়া হয়।’ নিচে বড় করে নরসুন্দর সার্ভিসের মোবাইল ফোন নম্বর।   যা চলছে: ছোট এই উদাহরণে বর্তমান পরিস্থিতিতে ব্যবসার হালহকিকত আন্দাজ করা চলে। পাশাপাশি যেকোনো পেশায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তার স...

ব্যাবসা ও পণ্যের প্রসার ঘটাতে ৭টি স্পেশাল কৌশল!

Image
মানুষ পরিবর্তনশীল, এবং তার এই পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তার চাহিদা এবং আকাঙ্ক্ষা। একজন ব্যাবসায়ি অথবা ইনটারনেট মার্কেটারের কাজ হচ্ছে সহজ উপায়ে এবং কম খরচে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে কৌশল ঠিক করা। আর এই কাজটি সঠিক ভাবে করতে পারলেই ব্যাবসার প্রসার এবং উন্নয়ন দুইটাই সহজ হয়ে যায়। আজ আমি এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করবো যা আপনার মার্কেটিং ক্যম্পেইন কে কার্যকরি করতে সহায়তা করবে।  কন্টেন্ট তৈরীর নেশা তৈরী করুন অনলাইন ব্যাবসার সাথে কন্টেন্ট  ওতপ্রুত ভাবে জড়িত। গুগল সার্চ ইঞ্জিনে প্রতি সেকেন্ডে সার্চ হয় ৪০,০০০। তার মধ্যে রয়েছে সরাসরি পন্য খোজা, পন্য সম্পর্কিত তথ্য খোজা, কোন সমস্যার সমাধান খোজা, কোন প্রশ্নের উত্তর খোজা ইত্যাদি। একজন ইন্টারনেট মার্কেটার হিসেবে অথবা উদ্যেক্তা হিসেবে আমাদের এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, খুজে বের করতে হবে আমাদের সম্ভাব্য ক্রেতারা কি ধরনের তথ্য খুজে থাকেন, তারপর তৈরি করতে হবে কন্টেন্ট যা তাদের কে পর্যাপ্ত তথ্য দিয়ে সন্তুষ্ট করতে পারে। আর এটা করতে পারলেই কাজ অনেকটা এগিয়ে গেল। ভাল কন্টেন্ট আপনাকে দিতে পারে ☑ পর্যাপ্ত ব্রান্ড পরিচিতি ☑ পর্যাপ্ত এঙ্গে...

কাস্টমার, কনজ্যুমার, ক্লায়েন্ট কেমন হয়? কাকে কিভাবে ডিল করবেন!

Image
যখনি কেউ কোন পণ্য বা সেবা ক্রয় করে, সে কাস্টমার। আর যে ব্যাবহার করে সে হচ্ছে কনজ্যুমার। এখানে একজন কাস্টমার চাইলে নিজের ব্যাবহারের জন্যেও পণ্য ক্রয় করতে পারেন। আবার ব্যাবসা করা, উপহার দেয়া বা পরিবারের অন্য সদস্যদের জন্যেও কিনে থাকতে পারেন। আবার কনজ্যুমার যিনি, তিনি পণ্য নিজে নাও কিনতে পারেন। অন্য কেউও তাকে কিনে দিতে পারে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে কাস্টমারের দুইটি প্রকারভেদ করা হয়েছে। ১/ ট্রেড কাস্টমারঃ   যিনি পণ্য কিনে সেই অবস্থায় অথবা তাতে পরিবর্তন এনে পুনরায় বিক্রয় করে থাকেন। ২/ ফাইনাল কাস্টমারঃ  যিনি নিজের ব্যাবহারের জন্য পণ্য কিনে থাকেন। তিনি একইসাথে কাস্টমার এবং কনজ্যুমার। এছাড়াও ব্যাবসায়িক পারপাসে কাস্টমারের বিভাজন করার জন্য RFM Classification ব্যাবহার করা হয়ে থাকে। বব স্টোনের আবিস্কৃত এই ক্লাসিফিকেশনকে বিহেবিয়রাল ক্লাসিফিকেশনও বলা হয়ে থাকে। R (Recency) – শেষ কবে একজন ক্লায়েন্ট আপনার থেকে পন্য নিয়েছে তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। F (Frequency) – কত অল্প সময়ের ব্যাবধানে একজন কাস্টমার পন্য ক্রয় করে তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়। নিয়মিত এ...

বিক্রয় বৃদ্ধির ডাইনামিক কৌশল

Image
যারা নতুন ব্যবসায় করছেন, তাদের জন্য একটি পণ্য বিক্রয় হওয়া অনেক বড় কিছু, অনেক ক্ষেত্রে তারা ভাবেন লাভ এর দরকার নেই, অন্তত বিক্রয় হোক। আর যারা অভিজ্ঞ এবং দক্ষ তাদের জন্য প্রতিটি বিক্রয় যেন এক একটি খেলা, যার মধ্যে তারা আনন্দ খুজে পায়। ⁉ কিন্তু কেন এমন হয় ? অভিজ্ঞ এবং দক্ষ মার্কেটাররা যখনি তাদের পণ্য বা সার্ভিস এর মার্কেটিং করে তারা কিছু নির্দিষ্ট কার্যকরী নিয়ম প্রয়োগ করে, যা নতুনরা আয়ত্ত না করা পর্যন্ত সফলতা পায় না। আপনি যদি নতুন মার্কেটার হয়ে থাকেন বা অনেক দিন যাবত কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাদের জন্য কিছু কৌশলঃ  সঠিক উত্তর জেনে নিনঃ  সবার প্রথমেই আপনাকে কিছু প্রশ্নের উত্তর সঠিক ভাবে জেনে নিতে হবে। পণ্যের কোন দিকটি সবচেয়ে ভালো? কাস্টমার বা গ্রাহক আপনার পণ্যের বা সার্ভিসের কোন দিকটি বেশি পছন্দ করে, আপনার পণ্যের জন্য তারা কত ব্যয় করতে ইচ্ছুক ইত্যাদি। এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার পণ্যের বা সার্ভিস সঠিক ভাবে তাদের সামনে তুলে ধরতে পারবেন না এবং সেটা প্রভাব পরবে আপনার বিক্রয় এ। ক্রেতার প্রয়োজনকে বিক্রয় করুনঃ আপনি যা বিক্রয় করবেন তা যেন...

জেনে নিন, কিভাবে আপনি আপনার ব্যবসার নাম নির্ধারণ করবেন!

Image
 একজন মানুষের নাম দিয়ে অনেক সময় তার বংশ সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। তাই দেখা যায় বাবা মা তার সন্তানের নাম অনেক যাচাই বাছাই করে রাখেন। আপনার ব্যবসার ক্ষেত্রেও একই। আপনার ব্যবসার নামও আপনাকে ভেবে চিনতে রাখতে হবে। নামটি এমন হতে হবে যেন সেটা আপনার ব্যবসার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।  মনে রাখবেন মার্কেটে হাজার হাজার ব্যবসার নাম আছে, সেখান থেকে গ্রাহকেরা আপনার ব্যবসাকে নাম দিয়ে আলাদা করবে। আপনি আপনার ব্যবসাকে নাম দিয়ে প্রতিষ্ঠিত করতে পারনবেন। এ ক্ষেত্রে নাম যদি না থাকে তবে মানুষ আপনাকে চিনবে না আপনার প্রতি কোন প্রকার আগ্রহ প্রকাশ করবে না। সমাজে নামের গুরুত্ব তো আপনি বুঝেনই।  তাই কোন ব্যবসা শুরু করার আগে নামের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে অল্প কিছু বিষয়ের দিকে আপনাকে লক্ষ রাখতে হবে। আসুন সে সব বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেই।  আপনার ব্যবসার নাম পছন্দ করবেন যে ভাবে ১। নাম বর্ণনামূলক হওয়া জরুরী- ব্যবসার নাম এমন হবে যেন গ্রাহক নাম শুনেই অনেক কিছুই বুঝে নিতে পারে। যেমন ধরা যাক একটি কোম্পানির নাম বা ব্যবসার নাম nilkhet.com সাধারনভাবেই এই নাম থেকে গ্রাহক বু...

জেনে নিন কিভাবে ব্যবসা সংক্রান্ত নতুন নতুন আইডিয়া পাওয়া যায় !

Image
  ব্যবসা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। ব্যবসা শুরুর আগে সর্বপ্রথম ব্যবসা সম্পর্কে ভাল ধারনা নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। অনেকে চিন্তায় পরে যান নতুন নতুন ধারনা কিভাবে পাব, কোথায় পাব। আসুন তাহলে জেনে নেই কিভাবে নতুন নতুন আইডিয়া বা ধারনা পাওয়া যেতে পারে।  ১। নতুন কোন আইডিয়া পাওয়ার জন্য বাহিরে সবার সাথে কথা বলুন- ঘরে বসে চিন্তা না করে বেড়িয়ে পরুন আইডিয়ার খোঁজে। আপনার আশে পাশের মানুষদের সাথে কথা বলুন। অভিজ্ঞদের থেকে শুনুন, নতুন কিছু জানুন, তাহলে পেয়ে যাবেন অনেক মুল্যবান আইডিয়া। অভিজ্ঞ লোকের পরামর্শ নিন, তারপর ব্যবসার জন্য বাজেট তৈরি করুন। কোন কিছু জানার জন্য লজ্জিত হবেন না। এতে করে আপনি অনেক পিছিয়ে পরতে পারেন। ২। ব্যবসায় নামার আগে নিজেকে বাজিয়ে দেখুন- আপনি কেন ব্যবসা শুরু করতে চান, আপনি কি কাজ করতে ভালবাসেন, আপনি কোন কাজ সবচেয়ে ভাল করতে পারবেন, ইত্যাদি প্রশ্ন নিজেই নিজেকে করুন। আপনার খুজে পাওয়া উত্তর আপনাকে বলে দেবে আপনি কতদূর যেতে পারবেন, আপনার দ্বারা কোন ব্যবসা হবে। আপনি একটা কাজ করবেন সেটি যদি আপনার মন মত না হয় অথবা আপনার ইচ্ছার বিরুদ্ধে তাহলে সেটাতে আপনি মনোযোগ দিতে পারবেন না তাই সফল...

যেকোনো ব্যবসার জন্য ঋণ দেবে পাঁচটি অনলাইন প্ল্যাটফর্ম!

Image
  ব্যবসা শুরু করতে ও তা সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজন মূলধন আর মূলধনের জন্য অনেক ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীকেই নির্ভর করতে হয় ব্যবসা লোনের ওপর। তবে সঠিক ঋণ প্রকল্পটি খুঁজে পেতে ও সেই ঋণের সুবিধা পেতে প্রায়ই অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। আর এই ক্ষুদ্র ব্যবসার ঋণ পাওয়ার কাজটাই সহজ করছে বিভিন্ন ফিনটেক প্ল্যাটফর্ম।  নানা ধরনের স্বল্পমেয়াদী ক্ষুদ্র ব্যবসা ঋণের হদিশ দেয় এই সব প্ল্যাটফর্ম। নানান ক্ষুদ্র ঋণের মধ্যে তুলনা করে খুঁজে দেয় আপনার প্রয়োজন অনুযায়ী সব থেকে উপযুক্ত ঋণ প্রকল্পটি। আসুন জেনে নিই এরকমই পাঁচটি ফিনটেক প্ল্যাটফর্মের কথা যারা অল্প সুদে স্বল্পমেয়াদী ব্যবসায়ী লোনের সন্ধান দেবে আপনাকে। ১. মাইলোনকেয়ার এই অনলাইন মার্কেটপ্লেসটি ঋণগ্রহীতার সঙ্গে উপযুক্ত ঋণদাতার যোগাযোগ ঘটায়। অর্থাত্ ঋণগ্রহীতার প্রয়োজন ও ক্রেডিট প্রোফাইল অনুযায়ী তাঁর জন্য সব থেকে লাভজনক ঋণ প্রকল্পটি খুঁজে দেয় ও সেই ঋণদাতার সঙ্গে তাঁকে যুক্ত করে। সারা ভারতজুড়ে বিভিন্ন এলাকার মানুষই এই প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারে। ব্যবসা ঋণের পাশাপাশি গৃহঋণ, ব্যক্তিগত ঋণ, জমি কেনার জন্য ঋণ ও স্বর্ণঋণও পাওয়া যেতে পারে এই প্ল্...

লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন? জেনে নিন ৬টি গুরুত্বপূর্ণ ধাপ!

Image
  প্রতিদিনই সারা পৃথিবীজুড়ে তৈরি হচ্ছে হাজার হাজার স্টার্টআপ কোম্পানি, পরবর্তীতে নিজেদের গল্প বলার জন্য টিঁকে থাকতে পারছে তার মধ্যে মুষ্টিমেয় কয়েকটি। সঠিক সময়ে সঠিক আইডিয়া কাজে লাগিয়ে যারা ব্যবসা করতে পারছেন, সফল হচ্ছেন সেই উদ্যোগপতিরাই। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবথেকে কঠিন চ্যালেঞ্জই হল নিজের জন্য উপযোগী ব্যবসার আইডিয়াটিকে চিহ্নিত করা। নতুন ব্যবসার আইডিয়া চাই ?আপনার চারপাশেই রয়েছে হাজারো অল্প টাকায় ভাল বিজনেস আইডিয়া, কিন্তু এর মধ্যে আপনার জন্য  সবথেকে উপযুক্ত কোনটি? কীভাবে বেছে নেবেন আপনার ব্যবসার ক্ষেত্র? সেই প্রশ্নেরই আজ উত্তর খুঁজব আমরা। #১ আপনার জন্য উপযুক্ত ব্যবসার ক্ষেত্রটি চিহ্নিত করুন আপনার জন্য কোন ব্যবসার ক্ষেত্রটি সবথেকে বেশি উপযুক্ত প্রথমেই সেটিকে চিহ্নিত করতে হবে। নতুন ব্যবসা পরিকল্পনা করার প্রথম ধাপ হবে নিজের জন্য উপযুক্ত ব্যবসার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা। আগ্রহ ও দক্ষতা এই দুটি বিষয়কে চিহ্নিত করতে পারলেই পাওয়া যাবে এর উত্তর। কয়েকটি সহজ ধাপের মাধ্যমে নিজের আগ্রহ ও দক্ষতাকে চিহ্নিত করা সম্ভব। ১. ভাললাগা ও আকঙ্ক্ষাকে চিহ্নিত করুন আপনি যে ক্ষেত্রটিতে ব্যবসা ...