ফাতিহা-ই-ইয়াজদাহম কী?
ফাতিহা-ই-ইয়াজদাহম কী ফাতিহা-ই- ইয়াজদাহম মুসলমান ধর্মের একটি ঐচ্ছিক ছুটির দিন। আমরা অনেকেই ফাতিহা ই সম্পর্কে জানিনা। এটি কবে পালন করা হয় আমরা সে তাও জানিনা। আজ আমরা এসব সম্পর্কে জানবো। ফাতিহা-ই-ইয়াজদাহম কী: প্রতিবছর ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়।ফাতিহা-ই-ইয়াজদাহম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহ.এর ওফাত দিবস।হিজরি ৫৬১সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। ইয়াজদাহম ফার্সি শব্দ যার অর্থ এগারো। এর অর্থ এগারো তম দিন বোঝায় এবং এই দিন দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণে পালন করা হয়। মুসলমানদের কাছে ফাতিহা-ই-ইয়াজদাহম বেশ তাৎপর্যবহ।মুসলমানদের বিশ্বাস হলো যেহেতু পৃথিবীতে এখন আর কোন নবী আসবে না তাই অলি আওলাদ বুজুর্গরা মানুষকে ইসলামের পথে আহবান করবেন। বিভিন্ন সময়ে মানুষ যখন বিপথে চলে গিয়ে নানা ধরনের ভ্রষ্টতাই পতিত হয়েছিল তখন আলী আউলিয়ারা মানুষকে আল্লাহর পথের সন্ধান দিয়েছেন। ★ বড় পীর আব্দুল কাদের জিলানীর পরিচয় বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন একজন অলি। যার নাম মুসলমানরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন। হিজরির ৫৬১ সনের ১১ রবিউল সানি তিনি মৃত্যুবর...