ঘৃতকুমারী বা অ্যালোভেরার বিস্ময়কর উপকারিতা
ঘৃতকুমারী বা অ্যালোভেরা ঘৃতকুমারী বা অ্যালোভেরা কি? অ্যালোভেরা হলো এক ধরনের ভেষজ উদ্ভিদ। আমরা প্রায় সকলেই অ্যালোভেরা চিনি। অ্যালোভেরার আরেক নাম হল ঘৃতকুমারী। অ্যালোভেরা গাছ দেখতে অনেকটা আনারসের গাছের মত। অ্যালোভেরা হলো লিলি প্রজাতির উদ্ভিদ। অ্যালোভেরার পাতা একটু মোটা হয়ে থাকে, পাতার দুই ধারে করাতের মতো কাটা দেখা যায়। অ্যালোভেরা পাতার ভেতরের অংশটা পিচ্ছিল বা জেলির মত। অ্যালোভেরা গাছ উচ্চতায় 60 থেকে 100 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অ্যালোভেরার পাতা 10 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। অ্যালোভেরা রয়েছে নানান ধরনের ভেষজ ঔষধি গুনাগুন। অ্যালোভেরার পাতায় রয়েছে 20 রকমের খনিজ পদার্থের উপাদান। আর এই উপাদানগুলো আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী। অ্যালোভেরার নামটি আবিষ্কার করেছিলেন কেরলিনিয়াস। প্রাচীন যুগে অ্যালোভেরা পাওয়া যেত আফ্রিকা এবং ক্যানারি দ্বীপপুঞ্জ। অ্যালোভেরায় রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়ন, ম্যাঙ্গানিজ, জিংক, পটাশিয়াম, ফলিক এসিড, অ্যামাইনো এসিড, ভিটামিন এ, ভিটামিন বি 2, ভ...