সূরা লাহাব বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, শানে নুযুল, ফজিলত । Sura Lahab Bangla
সূরা লাহাব বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, শানে নুযুল, ফজিলত । Sura Lahab Bangla (১ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ তাব্বাত ইয়াদ~আবি লাহাবিও ওয়া তাব্ব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, (২ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ মা~আগনা-‘আনহু মা-লুহু ওয়ামা-কাসাব্। কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। (৩ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ সাইয়াছলা-না-রান যা-তা লাহাবিও। সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে (৪ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ওয়ামরাআতুহু; হাম্মা-লাতাল হাত্বাব। এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, (৫ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ ফী-জ্বীদিহা- হ্বাবলুম মিম মাসাদ্। তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।