মাদকাসক্ত ও তার প্রতিকার। বাংলা রচনা ও প্রবন্ধ
মাদকাসক্ত ও তার প্রতিকার ভূমিকাঃ "নেশা হচ্ছে একটা মারাত্মক ব্যাধি, যার ইতি টানতে হলে আপনাকে হয় হাসপাতালে নয় তো জেলে যেতেও হতে পারে।" -রাসেল ব্রান্ড বর্তমানে আমাদের সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা এখন তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ যেন এক তীব্র নেশা। হাজার হাজার শিশু ও যুবকেরা এখন এ নেশায় আসক্ত। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার হয়ে যাচ্ছে। যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধ জয়ের, আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার বিষাক্ত ছোবলে। মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত-সহস্র তরুণ প্রাণ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা,অশান্তি । ভাবিত হচ্ছে সমাজ,পরিবার। তাই যত দ্রুত সম্ভব এই মাদকাসক্তির কারণ উদ্ঘাটন করে এর প্রতিকার করতে হবে। মাদকাসক্তি কী? মাদকাসক্তি একটি স্নায়বিক ক্রিয়া। এর প্রভাবে ব্যক্তির চিন্তা-চেতনা ও আচার-আচরণে অসঙ্গতি পর...