শিশু অধিকার সম্পর্কে আপনি কতটা জানেন?
শিশু অধিকার শিশু অধিকার শিশু শব্দ টার সাথেই অনেক ভালোবাসা জড়িয়ে আছে।শিশুদের ভালোবাসা বা পবিত্রার প্রতীক বলেও ভুল হবে না।শিশুরা আমাদের পৃথিবীর জটিল নিয়মনীতি জানে না তারা থাকে স্বচ্ছ সহজ সরল। শিশুদের তত্ত্বাবধানে যে প্রাপ্তবয়স্করা থাকেন তারা শিশু টিকে এই পৃথিবীর যে দিকের সাথে পরিচয় করে দিবে এবং সমাজে যেভাবে বাঁচতে শেখাবেন, ভালো মন্দের পার্থক্য বুঝতে যে দৃষ্টি কোণ টা শিশুটির মাঝে তৈরী করাবেন ভবিষ্যতে শিশু ও ঠিক সেই রকম হবে।তাই এক জন শিশুর বিচক্ষণ অভিভাবক খুব বেশি প্রয়োজন।। শিশু কারাঃ জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার কনভেনশন (সিআরসি) ঘোষণা করে। বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী প্রথম দেশগুলোর একটি। শিশু অধিকার কনভেনশনের প্রথম অনুচ্ছেদেই বলা হয়েছে, 'আঠারো বছরের কম বয়সী সকল মানুষই শিশু। শিশু ও প্রাপ্ত বয়স্কদের মধ্যে অধিকার পার্থক্যঃ ১.শিশুদের ভোট দেওয়ার অধিকার নেই ২.নাবালক আবস্থায় বিয়ে করতে পারবে না ৩.নিজের সম্পতি হস্তান্তর বা চুক্তি করতে পারবেনা শিশু অধিকারঃ যদিও ১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুস্বাক্ষর করে বাংলাদেশ। তবে স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে কাগজে-ক...