বেস্ট রিং লাইট রিভিউ । বিডি শপ এর রিং লাইট সম্পর্কে পার্সোনাল রিভিউ
ভিডিও রেকর্ড করার জন্য লাইটিং সেট আপ এর গুরুত্ব কখনো শেষ হয়নি এবং অদূর ভবিষ্যতে কখনো শেষ হবে বলে আশা করা যায় না । যারা প্রফেশনাল মানের ভিডিও গান তারা সবসময় লাইটিং সেটাপকে গুরুত্ব দিয়ে থাকেন। সাধারণত সানলাইটে কাজ করলে তেমন একটা লাইট এর প্রয়োজন হয় না। কিন্তু ইন্ডোরে কাজ করার জন্য লাইটিং সেট আপ এর বিকল্প কিছু নেই। প্রফেশনাল ভিডিওগ্রাফার এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে প্রচুর ইউটিউবার রয়েছেন। প্রত্যেকটি ইউটিউব এর কাছে লাইটিং সেট আপ এর গুরুত্ব অপরিসীম। কেননা প্রত্যেক জন ইউটিউবার সব সময় চেষ্টা করেন ভালো মানের কনটেন্ট তৈরি করার জন্য। আর ভালো মানের লাইটিং সেটাপ সব সময় পারে একটি ভালো কনটেন্ট উপহার দিতে। আজকে আমরা বাংলাদেশে প্রচলিত ইউটিউবার দের কাছে বেশ জনপ্রিয় একটি লাইটিং সেট আপ নিয়ে কথা বলবো। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং নিয়মিত কনটেন্ট আপলোড দেন। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন লাইটিং সেট আপ এর গুরুত্ব কত বেশি। বিশেষ করে যারা নতুন তারা সব সময় একই লাইটিং সেট আপের জন্য অধীর আগ্রহী থাকেন। বাংলাদেশের যত ধরনের লাইটিং সেটাপ রয়েছে তার মধ...