বিকাশ এ্যাপের সেরা সুবিধাসমূহ জেনে নিন
মোবাইল ব্যাংকিং এর ইতিহাস সৃষ্টিকারী এবং সবচেয়ে বেশি সমাদৃত প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ। বিকাশের এই যুগান্তকারী আবিষ্কারের ফলে বাংলাদেশের আর্থিক লেনদেনের প্রচলিত নিয়ম পুরো পাল্টে গিয়েছে। বর্তমানে আর্থিক লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিকাশ। সাধারণত আমরা জানি যে বিকাশের মাধ্যমে শুধুমাত্র টাকা লেনদেন করা যায়। কিন্তু না, বিকাশে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানিনা। আজকের পোষ্টে বিকাশের সুবিধা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইউএসএসডি কোডের মাধ্যমে যদিও বিকাশের সকল সুযোগ সুবিধা পাওয়া যায় না তবে বিকাশ অ্যাপের মাধ্যমে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। ইউএসএসডি কোডের মাধ্যমে শুধুমাত্র টাকা পাঠানো টাকা ক্যাশ আউট করা অথবা কিছু সীমাবদ্ধ কাজ করা যায় কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে এর চেয়েও অনেক বেশি কাজ করা সম্ভব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা বিকাশের সুবিধা সমূহ নিয়ে আলোচনা করছি। লেনদেনের স্টেটমেন্ট কোর্টের মাধ্যমে শুধুমাত্র লেনদেন করার জন্য স্টেটমেন্ট দেখার ক্ষেত্রে বিস্তারিত দেখা যায় না। কিন্তু বিকাশ অ্যাপের মাধ্...