হাই কি অবস্থা সবার ? স্কুলজীবনে অথবা কলেজ জীবনে আমরা তো ভাষণ দেওয়ার নিয়ম নীতি সম্পর্কে অনেক পড়াশোনা করেছি কিন্তু ভাষণের মত কঠিন কাজটি করার জন্য যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় তখন যেন মাথার উপর পাহাড় ভেঙ্গে পড়ে । ভাষণ শেখার জন্য আবার আমরা গুগল অথবা ইউটুবে সার্চ করে থাকি । কিন্তু সেখানে তেমন কোনো কনটেন্ট খুঁজে পাইনা। আমি আপনাকে হতাশ করবো না আজকে কিভাবে ভাষণ দেবেন তার বিস্তারিত বর্ণনা দেব পাশাপাশি একটি নমুনা ভাষণ উপস্থাপন করব । যদিও একটা নমুনা ভাষণ উপস্থাপন করার পরে সেই ভাষণটা অনেকবার কপি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমি তাতে ভয় পাইনা। উপস্থিত ব্যক্তিদের সম্ভাষণ মে দিবসের ভাষণে যেকোনো ভাষণ শুরু করার পূর্বে উক্ত অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাদেরকে সম্বোধন করতে হবে । উপস্থিত অতিথি এবং উপস্থিত দর্শক শ্রোতা সকলকে সম্বোধন করে সম্মান প্রদর্শন করে বক্তব্য শুরু করতে হবে । যদি ভাষণ দেওয়ার স্থানটি কোন শিক্ষা প্রতিষ্ঠানে হয় সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী, অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি য...