মোবাইল ব্যাংকিং এ কিভাবে নিরাপদ থাকবেন
আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব কিভাবে নিজের মোবাইল ব্যাংকিং একাউন্ট নিরাপদ রাখা যায় সে বিষয়গুলোই । বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর সেবা অনেক ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভ করেছে । দ্রুততম সময়ে কেনাকাটা সুবিধা থাকায় আজকাল লোকজন নিজের হাতের ফোন দিয়ে মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলছে । নিজের হাতের মুঠোফোন দিয়ে বিভিন্ন প্রকার মোবাইল ব্যাংকিং সেবা যেমন : বিকাশ , নগদ, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা, ইউএসবি , উপায় . ইত্যাদি বিভিন্ন প্রকার সেবা পেয়ে যাচ্ছে । এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করা আজকাল সহজ হয়ে যাচ্ছে । মোবাইলে সাহায্যে ডায়াল করে পিন নাম্বার দিয়ে এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা চাইলেই খুব সহজেই ট্রান্সফার করা যায় বা স্থানান্তর করা যায় এবং প্রিয় আপন জনের কাছে এবং পরিবারের সকলের কাছে যাদের মোবাইল ব্যাংকিং একাউন্ট গুলো রয়েছে । তাই মোবাইল ব্যাংকিং যেমন সুবিধা তেমনি মোবাইল ব্যাংকিং সেবায় নিরাপদ থাকার জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে সে ব্যাপারে আপনাদের কাছে কিছু পরামর্শ তুলে ধরলাম যাতে করে আপনারা উপকৃত হতে পারেন ।