তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একখানা পত্র লিখ
পত্র লিখনঃ দেখা কোনো সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু 'জুলি'-এর একটি চিঠি লেখ। অথবা, তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একখানা পত্র লেখ । পত্র লিখন ১২/০৪/২০২৩ ইং নলচিড়া, ত্রিশাল, ময়মনসিংহ। তোমার চিঠিখানা এইমাত্র আমার হাতে এসে পৌঁছল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি তোমাকে দুটি কথা লিখছি যে, আমি অল্পের জন্য একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। গতকাল আমি স্কুলে যাওয়ার সময়; হঠাৎ একটি রিকশার সাথে একটি ট্রাকের সংঘর্ষ দেখতে পেলাম। রিকশাটি যখন রাস্তা অতিক্রম করছিল তখন রিকশাওয়ালা তার হাত উঠিয়েছিল কিন্তু ট্রাকের চালক তা লক্ষ না করেই রিকশার পেছনে ধাক্কা মারল। রিকশায় দু'জন যাত্রী একজন মহিলা ও প্রায় দশ বছরের একটা বালক ছিল। যাত্রীসমেত রিক্শাখানা নিকটস্থ জলাশয়ে পড়ে যায়। ঘটনাটি ঘটে আমার প্রায় দশ ফুট দূরে। ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে যায়। বালকটির একটি পা ভেঙে যায়। কয়েকজন লোক কয়েক টুকরা বরফ এনে ক্ষতস্থলে লাগিয়ে দেয় এবং পরে অন্য একটা রিকশা করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রাকের চালক পালিয়ে যেতে চেষ্টা করছিল। কয়েকজন লোক ...