Posts

Showing posts with the label বাংলা রচনা ও প্রবন্ধ

পিতা মাতার প্রতি কর্তব্য রচনা। রচনা ও বাংলা প্রবন্ধ

 ভূমিকা: প্রত্যেক মানুষেরই জীন ও অস্তিত্ব মাতাপিতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ পৃথিবীতে কোনােভাবেই কোনাে সন্তান বাবা-মায়ের ঋণ শােধ করতে পারে না। সন্তানের কাছে মাতাপিতার আসন সবার ওপরে। জন্মের পর থেকে সন্তান লালিত পালিত হয় মাতাপিতার সাহচর্যে, নিবিড় স্নেহচ্ছায়ায়। সন্তানের আচরণ, শিক্ষা- এককথায় জীবন গড়ে ওঠে মাতাপিতার প্রভাবে । তাই সকল সন্তানের উচিত তাদের অপার স্নেহের প্রতিদান দেওয়া।তাই তো  শ্রেষ্ঠ ধর্ম ইসলামে বলা হয়েছে।  ❝তোমারা আল্লাহর ইবাদত কর,তার সাথে কোনো কিছুকে শিরক করোনা,এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ কর।❞ জীবনে পিতা-মাতার অবদান: রাত থমথম স্তব্ধ নিঝুম ঘন আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়,নাই কোথা সাড়া কার। রুগ্ন ছেলের শিহরে বসিয়া একলা জাগিছে মাতা  করুন চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা  শিয়া কাছে নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে  তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরান দোলে। - জসিম উদ্দিন   প্রতিটি পিতা মাতার কামনা,মহান সৃষ্টি কর্তার কাছে অন্যতম চাওয়া। একজন পিতা-মাতা যতই কষ্ট করুক না কেন তার প্রভাব সন্তানের উপর পরতে দেয় না কখনোই। তার চান যে,তা...

মুজিবনগর সরকার রচনা । বাংলা রচনা ও প্রবন্ধ

Image
মুজিবনগর সরকার রচনা মুজিবনগর সরকার রচনা আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব মুজিবনগর সরকারের গঠন ও তার আলোচনা সম্পর্কে । ভূমিকা:১৯৭১  সালের ১০ই  এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 1971 সালের ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়ে   ভারতের সরকার সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম । মুজিবনগর সরকার 17 এপ্রিল অস্থায়ীভাবে শপথ গ্রহণ করেন  মুজিবনগর সরকার সর্বপ্রথম মেহেরপুরের বদনাতলায় আম্র কাননে শপথ গ্রহণ করেন যা মুজিবনগর সরকার নামে পরিচিত । মুজিবনগর সরকারের অস্থায়ী সংগঠন: ১. রাষ্ট্রপতি= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২. উপরাষ্ট্রপতি= সৈয়দ নজরুল ইসলাম  ৩.প্রধানমন্ত্রী= তাজউদ্দিন আহমেদ  ১১ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেন তার ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয় ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তা...

মেট্রোরেল রচনা। বাংলা রচনা ও প্রবন্ধ

Image
মেট্রোরেল রচনা মেট্রোরেল রচনা। বাংলা রচনা ও প্রবন্ধ   ভুমিকাঃ একটি দেশের উন্নয়নের অন্যতম কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বর্তমানে যাতায়াত ব্যবস্থা দিয়ে প্রতিটি দেশ এগিয়ে রয়েছে।সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের যাতায়াত ব্যবস্থার দিকে প্রথমেই নজর আসে।স্কুল, প্রতিষ্ঠান, কলেজ,অফিস, আদালত থেকে শুরু করে প্রতিটি কর্মসংস্থানে পৌছাতে যাতায়াত ব্যবস্থার সমস্যার সমাধানের বিকল্প কিছুই নেই।কিন্তু আমাদের দেশে যানযট একটি অন্যতম সমস্যা। সেই সমস্যা থেকে রেহায় পাওয়ার একটি অন্যতম সমাধান হচ্ছে মেট্রোরেল। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মিত হচ্ছের স্বপ্নের মেট্রোরেল। যেহেতু ঢাকা বিশ্বের জনবহুল মেগা সিটি গুলোর অন্যতম, সেহেতু এই শহরের ট্রফিক সমস্যা দূর করার জন্য মেট্রোরেল।  এই প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বের অনেক উন্নত দেশে মেট্রোরেল আগে থেকেই রয়েছে। ঢাকার যানযট কমিয়ে আনার জন্য বর্তমান সরকার ২০১২ সালে মেট্রোরেল নির্মানের উদ্দ্যেগ নেন।ঢাকাতে এখনো কোনো মাস-ট্রনজিট ব্যবস্থা নেই।তাই মেট্রোরেল প্রকল্প ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোরেল কী? বর্তমান যাতায়াত ব্যবস্থায় রেলপথ বেশ জনপ্রিয় হয়...

বাংলাদেশের ষড়ঋতু। বাংলা রচনা ও প্রবন্ধ

Image
বাংলাদেশের ষড়ঋতু  রচনা  সূচনাঃ সুজলা-সুফলা, শস্য- শ্যামলা বাংলাদেশের অপরুপ  সৌন্দর্য  ও ঐশ্বর্য চিরকালের গর্বের বিষয়। একদিকে এই সৌন্দর্যের প্রতি মুগ্ধতা এবং অন্যদিকে তার ঐশ্বর্যের প্রতি লালসা বহু প্রাচীনকাল থেকে এই দেশটি বহু বিদেশিকে আকর্ষণ করেছে।এর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ষড়ঋতু চক্রটি চলতে থাকে।এক একটি ঋতুর ফলে বাংলা সৌন্দর্য চক্রাকারে  পর্বরতিত হয়।  বাংলাদেশর ষড়ঋতু যেন মনকে ছুঁয়ে যায়। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু বৈচিত্রে মুগ্ধ হয়ে লিখেছিলেন –  ওমা, ফাগুনে তাের আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায়রে-  ওমা, অঘ্রানে তাের ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি। ঋতুরঙ্গময়ী রূপসি বাংলা। বঙ্গ-প্রকৃতির ঋতুরঙ্গে তার কী ছন্দোময়, সংগীতময় অনুপম-রূপ বদল! ঋতু পরিবর্তনের বর্ণ বিচিত্র ধারাপথে নিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে তার অন্তহীন রূপের খেলা, রঙের খেলা, সুরের খেলা। অনুপম বৈচিত্রময় ঋতুরঙ্গোর এমন উজ্জ্বল প্রকাশ বাংলাদেশ ছাড়া অন্য কোথাও দেখা যায় না। তাই রূপমুগ্ধ পুলকিত কবি তার আবেগ-স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন- ‘রূপসি বাংলা’। ছয় ঋতুর দেশ এই র...

স্মার্ট বাংলাদেশ। বাংলা রচনা ও প্রবন্ধ

Image
স্মার্ট বাংলাদেশ ভুমিকাঃ  ডিজিটাল বাংলাদেশ থেকে আরও সাশ্রয়ী, টেকসই ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশে মেধা ও পরিশ্রমের জয়গান প্রতিষ্ঠিত করার নতুন উদ্দ্যোগ।তখন শোষণ ও বৈষম্যের জায়গা দখল করবে সাম্য ও স্বাধীনতা। বাংলাদেশকে  নতুন রূপে গড়ে তোলা হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে হয়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। নাগরিক জীবনে এসব প্রত্যাশা পুরন করবে আগামীর স্মার্ট বাংলাদেশ। যা সহজ করবে মানুষের জীবনযাত্রা,হাতের মুঠোয় থাকবে সব কিছুই। প্রাচীন কাল থেকে ডিজিটাল বাংলাদেশঃ আজকের এই বাংলাদেশ কিন্তু আগে থেকেই এমন ছিল না।এই বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশ করতে বাংলার মানুষকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে।প্রাচীন কাল থেকে ব্রিটিশ শাসন আমাল,তার পরে পাকিস্তানের শোষণ, নির্যাতন, সয্য করে বাঙালি হয়ে উঠে ছিল সচেতন। তাই নিজেদের অধিকার পাওয়ার জন্য লিপ্ত হয়েছে যুদ্ধে।৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পেয়েছে স্বাধীনতা।তার পরে আর থেমে থাকতে হয় নি।বাংলাদেশ সরকারের উন্নয়নে গড়ে উঠেছিল আধুনিক সভ্যতার এবং ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধুর সপ্নঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন। কারণ তিনি গড়তে চেয়েছিলেন সোনার বাং...

মাদকাসক্ত ও তার প্রতিকার। বাংলা রচনা ও প্রবন্ধ

Image
মাদকাসক্ত ও তার প্রতিকার ভূমিকাঃ  "নেশা হচ্ছে একটা মারাত্মক ব্যাধি, যার ইতি টানতে হলে আপনাকে হয় হাসপাতালে নয় তো জেলে যেতেও  হতে পারে।" -রাসেল ব্রান্ড  বর্তমানে আমাদের সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা এখন তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ যেন এক তীব্র নেশা। হাজার হাজার শিশু ও যুবকেরা এখন এ নেশায় আসক্ত। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার হয়ে যাচ্ছে। যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধ জয়ের, আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার বিষাক্ত ছোবলে। মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত-সহস্র তরুণ প্রাণ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা,অশান্তি । ভাবিত হচ্ছে সমাজ,পরিবার। তাই যত দ্রুত সম্ভব  এই মাদকাসক্তির কারণ উদ্ঘাটন করে এর প্রতিকার করতে হবে। মাদকাসক্তি কী? মাদকাসক্তি একটি স্নায়বিক ক্রিয়া। এর প্রভাবে ব্যক্তির চিন্তা-চেতনা ও আচার-আচরণে অসঙ্গতি পর...