যাকাত প্রদানের খাত কয়টি । যাদেরকে যাকাত দেওয়া যাবে না
মুসলমানদের সম্পদের পবিত্রতার জন্য আল্লাহ পাক যাকাত প্রথার প্রচলন করেছেন। যাকাতের মাধ্যমে সম্পদের সমবন্টন নিশ্চিত হয়। আল্লাহ তাআলা ধনীদের মাঝে সম্পদ গচ্ছিত থাকুক এটা পছন্দ করেন না তাই দরিদ্র অসহায় মানুষের মাঝে ধনীদের অতিরিক্ত সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য যাকাত প্রথার প্রণয়ন করেন। যাকাত হচ্ছে মুসলমানদের জন্য নেয়ামত। এর মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু আমরা অনেকেই যাকাত প্রদানের খাত কয়টি অথবা কাদেরকে যাকাত দিতে হবে সেটা জানি না। তাই আজকের এই আলোচনায় যাকাত প্রদানের খাত কয়টি এবং তাদেরকে যাকাত দিতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি কাদেরকে যাকাত দেওয়া যাবে না সেটা সম্পর্কেও আলোচনা তুলে ধরবো।