Posts

Showing posts with the label আবেদনপত্র

দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ

Image
দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য  আবেদনপত্রঃ  দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ একুশে জুন ২০২৩ ইং বরাবর, প্রধান শিক্ষক, গুমাইল উচ্চ বিদ্যালয় আশুলিয়া, সাভার, ঢাকা।  বিষয়ঃ দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য আবেদন।  জনাব,  বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী। বিগত তিন বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে যথারীতি অধ্যয়ন করে আসছি। পরীক্ষায় সব সময়ই আমার ফলাফল ভালো। প্রত্যেক বছরই আমি প্রথম হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার পিতা একজন নিম্ন বেতনভোগী সরকারি কর্মচারী। পরিবারের ভরণপোষণ ছাড়াও আমাদের তিন ভাইয়ের লেখাপড়ার খরচ তাঁকেই অতি কষ্টে চালাতে হচ্ছে। গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু বই-পুস্তক ক্রয় করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। অতএব, হুজুরের নিকট আমার আকুল প্রার্থনা এই যে, নতুন শিক্ষা বছরের বই পুস্তক ও খাতাপত্র কেনার জন্য আমাকে বিদ্যালয়ের দরিদ্র তহবিল হতে ২০০০.০০ (দুই হাজার) টাক...

শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ

Image
আবেদন পত্রঃ  শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ।  ৩০. ০১. ২০২০ প্রধান শিক্ষক, রতনপুর উচ্চ বিদ্যালয়, রতনপুর, শরীয়তপুর। বিষয় : শিক্ষাসফরের অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন।  জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। প্রতি বছরের মতো এবারও বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে শিক্ষাসফরে প্রেরণ করা হচ্ছে বলে আমরা জানতে পারলাম। আমরা স্বীকার করছি, বিজ্ঞান বিভাগের ছাত্রদের শিক্ষাসফরের গুরুত্ব অপরিহার্য। তবে মানবিক বিভাগের ছাত্রদেরও শিক্ষাসফরের প্রয়োজনীয়তা আছে। বিজ্ঞান বিভাগের ছাত্রদের সাথে মানবিক বিভাগের ছাত্রদেরকে এ সুযোগ দেওয়া দরকার। এতে মানবিক বিভাগের ছাত্রদের ব্যবহারিক শিক্ষার সাথে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। সেই সঙ্গে ভূগোলের জ্ঞানলাভসহ দেশের ভূপ্রকৃতি, সম্পদ, মানুষ ও জীবনযাপন প্রণালির ছবি যত সহজে দেখা যাবে, বইয়ের পাতায় ততটা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আর ভ্রমণে আছে দেশ এবং তার মানুষকে জানার সুযোগ। তাছাড়া শিক্ষাসফরের অর্ধেক ব্যয় সফরে যেতে 'ইচ্ছুক ছাত্ররা বহন ...

বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

Image
আবেদনপত্রঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ২৬ শে এপ্রিল ২০২৩ বরাবর, প্রধান শিক্ষক,  রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়  গোপালপুর, টাঙ্গাইল বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণি থেকে দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। আমরা তিন ভাই-বোন লেখাপড়া করছি। আমার বাবা যে বেতন পান তার সঙ্গে গৃহ-শিক্ষকতার অর্থ মিলিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। এমতাবস্থায় আমাদের বইপত্র কেনাসহ পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিনা বেতনে পড়ালেখার সুযোগ না পেলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। অতএব, আমার উপর্যুক্ত অসুবিধার কথা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের অনুমতি দানে বাধিত করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র সুমন হাসান দশম শ্রেণি, রোল নং-২

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র

Image
আজকের পোস্টে শিক্ষা শহরে যাওয়ার অনুমতি চেয়ে নিকট আবেদন পত্র সম্পর্কে আলোচনা করব।এই পোস্টে শিক্ষার সফরে যাওয়ার জন্য বিদ্যালয় এর প্রধান অথবা কলেজের অধ্যক্ষের নিকট অনুমতি এবং আর্থিক সহায়তা চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম জানব। আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে আমাদের আরো একটি পোস্ট রয়েছে সেটি পড়ে আসতে পারেন। আজকের পোস্টে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব না বরং সরাসরি একটি আবেদনপত্র নমুনা কপি আপনাদের সামনে উপস্থাপন করব। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র